শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:২০ পিএম, ২০২২-০৩-১৯
অভিনব এক পদক্ষেপ নিয়েছে আসামের এক চা প্রস্তুতকারক সংস্থা। অ্যারোমিকা টি নামের প্রতিষ্ঠানটি তাদের নতুন সিটিসি চায়ের নাম রেখেছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নামে। অ্যারোমিকা টি‘র পরিচালক রঞ্জিত বড়ুয়া সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জেলেনস্কির বীরত্ব এবং সাহসকে সম্মান জানাতে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।
গত ১৬ মার্চ চালু হওয়া এ চা সম্পর্কে রঞ্জিত বড়ুয়া বলেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। তার মতে, ফ্রি রাইড নয়, ইউক্রেনের দরকার গোলাবারুদ। তার চরিত্রের এই দৃঢ়তা এবং আমাদের সিটিসি চায়ের মধ্যে একটা মেলবন্ধন করার চেষ্টা করেছি।
প্রায় দুই দশক ধরে চা তৈরি করে আসছে গুয়াহাটির প্রতিষ্ঠানটি। তাদের মতে, এবার নতুন এক ধরনের চা তৈরি করেছে তারা, যাতে অর্থোডক্স চায়ের ফ্লেভার রয়েছে। আছে সিটিসি চায়ের স্ট্রং স্বাদ। ঠিক এই দিকটির সঙ্গেই মিল জেলেনস্কির চরিত্রের। তাই নতুন চায়ের নাম রাখা হয়েছে ‘জেলেনস্কি, রিয়েলি স্ট্রং’।
আপাতত এই চা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে পাওয়া যাবে। ই-কমার্স সাইটগুলোতে পাওয়া যাবে সপ্তাহ দুয়েকের মধ্যেই। চায়ের ২০০ গ্রামের প্যাকেটের দাম ধার্য করা হয়েছে ৯০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১০০ টাকারও বেশি। প্রসঙ্গত, রুশ আগ্রাসন শুরুর পর ২৪ দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার হামলায় ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। দেশটি ছেড়ে প্রায় ৩৩ লাখ মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited