শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:১০ পিএম, ২০২২-০৩-২১
আফগানিস্তানের রাজধানী কাবুল গত বছর আগস্টে সশস্ত্র গোষ্ঠী তালেবান নিয়ন্ত্রণে নেওয়ার আগের দিন দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। সেসময় তাকে স্বাগত জানিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। পালানোর সময় ১৬৯ মিলিয়ন ডলার অর্থও নিয়ে যান তিনি এমন অভিযোগও রয়েছে।
তবে তার সময়ের মন্ত্রীরা এখন কে কোথায়, তা জানা মুশকিল। তবে মাঝে মধ্যে ব্যতিক্রমী খবর পাওয়া যায় কারও কারও।
খালিদ পায়েন্দা নামে আশরাফ ঘানি সরকারের সাবেক অর্থমন্ত্রী এখন ওয়াশিংটনে রাইড শেয়ারিং অ্যাপস উবারের গাড়িচালক।
ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে খালিদ পায়েন্দা বলেন, আমি যদি দুদিনে ৫০ ট্রিপস সম্পন্ন করি তাহলে ৯৫ ডলার বোনাস পাই।
৪০ বছর বয়সী সাবেক এই মন্ত্রী এক সময় যুক্তরাষ্ট্রের সমর্থনে ৬ বিলিয়ন ডলারের বাজেট তদারকির কাজ করেন। অথচ এখন এই সপ্তাহের শুরুতে এক রাতে,
তিনি ছয় ঘণ্টার কাজের জন্য ১৫০ বিলিয়ন ডলারের একটু বেশি উপার্জন করেছেন।
খালিদ বলেন, আমার পরিবারকে সহযোগিতা করার জন্য এটি একটি বড় সুযোগ। বর্তমানে আমার কোনো জায়গা নেই। এখানে সেখানে ঘুরে বেড়ানোর জন্য মাঝে মাঝে শূন্যতা অনুভব করেন তিনি। যুক্তরাষ্ট্রের সমর্থিত সরকারের পতন হয়েছে আফগানিস্তানে। তালেবান ক্ষমতা নেওয়ার কারণে দেশটির অর্থ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। এখনো মিলেনি আন্তর্জাতিক স্বীকৃতি। চরম মানবিক সংকটে পড়েছে দেশটি।
জানা গেছে, খালিদ পায়েন্দার মা ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে মারা যান। এরপর তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। তবে তালেবান ক্ষমতা নেওয়ার এক সপ্তাহ আগে তিনি দায়িত্ব ছেড়ে দেন। পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয় তালেবান। এরপর ৩১ আগস্ট টানা ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। এরপর রাজনৈতিক গোলযোগ ও বিশৃঙ্খলার মধ্যে দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নেয় বহু আফগান পরিবার। দেশ ছাড়েন আশরাফ ঘানির সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা অনেকেই।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited