শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০৬:০৩ পিএম, ২০২২-০৩-২২
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ১১০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ভারতের তোলা ২২৯ রানের জবাবে ১১৯ রানে গুটিয়ে গেছে টাইগ্রেসরা। মঙ্গলবার নিউজিল্যান্ডের হ্যামিল্টনে ২৩০ রান তাড়া করতে নেমে চাপে পড়েন নিগার সুলতানারা। স্কোরবোর্ডে ৩৫ রান উঠতেই সাজঘরে ফিরে যান বাংলাদেশের পাঁচ ব্যাটার। এরপরও নিয়মিত বিরতিতে উইকেটের পতন হয়। অবশেষে ৪০.৩ ওভার ব্যাট করে ১১৯ রানে অলআউট হয় দলটি।
৩৫ বলে সর্বোচ্চ ৩২ রান করেন সালমা খাতুন। লতা মন্ডল ২৪, মুর্শিদা খাতুন ১৯ ও রিতু মনি ১৬ রান করেন। দলের হয়ে বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
ভারতীয় বোলার স্নেহ রানা ৪ উইকেট দখল করেন। ঝুল গ্বোসামী ও পূজা বস্ত্রাকর ২টি করে উইকেট নেন।টসে জিতে এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২২৯ রান সংগ্রহ করে ভারত। শুরুটা দুর্দান্ত ছিল ভারতের। উদ্বোধনী জুটিতে ১৫ ওভারের আগেই ৭৪ রান তুলে ফেলে তারা। এরপর স্মৃতি মান্দানাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাহিদা আক্তার। মান্দানার ব্যাট থেকে আসে ৫১ বলে ৩০ রান।
১৬তম ওভারে ভারতের ইনিংসে জোড়া আঘাত হানেন রিতু মনি। ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ফেরান শেফালি ভার্মা ও অধিনায়ক মিতালি রাজকে। ৪২ বলে ৪২ রান করা শেফালি ফেরেন স্ট্যাম্পিং হয়ে। ক্রিজের এসেই প্রথম বলে কাভারে ক্যাচ তুলে দেন মিতালি।এরপর যতিকা ভাটিয়ার ৫০, পূজা বস্ত্রাকরের অপরাজিত ৩০, স্নেহ রানার ২৭ ও রিচা ঘোষের ২৬ রানে ভর করে ৫০ ওভার শেষে ২২৯ রানে স্কোর পায় ভারত। বাংলাদেশের পক্ষে রিতু মনি ৩৭ রানের বিনিময়ে তিনটি উইকেট লাভ করেন। নাহিদা খাতুনের শিকার দুই উইকেট।
প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়ে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়ে হেরেছে। তবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে হেরে গেল দলটি। আগামী ২৫ মার্চ ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited