শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:৩২ এএম, ২০২২-০৩-২৪
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সদস্য রাষ্ট্রগুলোর সরকারপ্রধানদের পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনে ‘বিমসটেক সনদ’ সইয়ের প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, ‘আশা করা হচ্ছে, সনদটি বিমসটেক ফোরামকে বাংলাদেশসহ বঙ্গোপসাগর এলাকাকে একটি টেকসই শান্তিপূর্ণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করতে সাহায্য করবে।’
বুধবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।
আগামী ৩০ মার্চ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে বিমসটেক সদস্য দেশগুলোর সরকারপ্রধানরা ভার্চুয়ালি যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অন্যান্য সমকক্ষের মতো ঢাকা থেকে ভার্চুয়ালি সামিটে যোগ দেবেন এবং পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিরা কলম্বোতে সশরীরে উপস্থিত থাকবেন।
ড. মোমেন বলেন, ‘সনদটি এ ফোরামকে সমন্বিত প্রচেষ্টা, অর্থপূর্ণ সহযোগিতা এবং গভীর সংহতির মাধ্যমে গতিশীল, কার্যকর ও উৎপাদনশীল আঞ্চলিক সংগঠনে পরিণত করতে সহায়তা করবে।’ তিনি বলেন, সনদ ছাড়াও শীর্ষ সম্মেলনে আরও তিনটি চুক্তির প্রস্তাব করা হয়েছে এবং পরিবহন সংযোগের জন্য বিমসটেক মাস্টার প্ল্যানসহ বহু কাঙ্ক্ষিত দুটি নথি সরকারপ্রধানদের দ্বারা গৃহীত হবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, বিমসটেক পরিবহন সংযোগের বিষয়ে ঢাকা একটি জোরালো প্রস্তাব দিয়েছে, সেটা হলো- ‘আমরা (বাংলাদেশ) যোগাযোগের কেন্দ্রবিন্দু।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কানেক্টিভিটির ওপর অনেক জোর দিয়েছে। কারণ ‘আমরা বিশ্বাস করি কানেক্টিভিটিই উৎপাদনশীলতা’। এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, বাংলাদেশ বিমসটেক সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটিও উত্থাপন করবে। আমরা যেখানেই যাই, রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করি। বিমসটেক সম্মেলনে মিয়ানমারের কেন্দ্রীয় মন্ত্রী সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।’
ড. মোমেন কলম্বোতে শীর্ষ সম্মেলনের আগে ২৯ মার্চ বিমসটেকের ১৮তম বিমসটেক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) একটি আঞ্চলিক সংস্থা, যার সাতটি সদস্য রাষ্ট্রের মধ্যে পাঁচটি দক্ষিণ এশিয়ার। সেগুলো হলো- বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি দেশ হলো- মিয়ানমার ও থাইল্যান্ড। বিমসটেক ১৯৯৭ সালে ৬ জুন বাংলাদেশসহ চারটি সদস্য নিয়ে প্রতিষ্ঠিত। এখন সংস্থাটির বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ এবং শক্তি থেকে শুরু করে সাংস্কৃতিক সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited