শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০৪:৫৭ পিএম, ২০২২-০৩-২৪
মহান স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশ আনসার হ্যান্ডবল দলকে ৩৭-৩০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ১২ মার্চ শুরু হওয়া এ প্রতিযোগিতায় গ্রুপ পর্বে সবগুলো খেলায় জয়ী হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বিজিবি। ২০ মার্চ অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। এতে বিজিবি ৩৭-৩০ গোলের ব্যবধানে বাংলাদেশ আনসার হ্যান্ডবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের পক্ষে ল্যান্স নায়েক মো. মেহেদী হাসান সর্বোচ্চ ১১টি গোল করে ও বিজিবির গোলরক্ষক নায়েক তারিকুর রহমান টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়।
এদিকে বাংলাদেশে হ্যান্ডবলের জন্মলগ্ন থেকে বিজিবি জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত চ্যাম্পিয়ন হয়ে আসছে। ১৯৮৩ থেকে ২০২২ সাল পর্যন্ত বিজিবি ২৯টি জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২৮ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলে নিয়মিত খেলোয়াড় হিসেবে রয়েছে বিজিবির ৯ জন খেলোয়াড়।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক:জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হিà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited