চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পুরুষ অভিভাবক ছাড়া প্লেনে চড়তে পারবেন না আফগান নারীরা 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:৫৭ এএম, ২০২২-০৩-২৮

পুরুষ অভিভাবক ছাড়া প্লেনে চড়তে পারবেন না আফগান নারীরা 

পুরুষ অভিভাবক ছাড়া দেশের অভ্যন্তরে কিংবা আন্তর্জাতিক কোনো প্লেনে চড়তে পারবেন না আফগান নারীরা। এবার দেশটির তালেবান সরকারের তরফে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। জানা গেছে, আফগানিস্তানের সব এয়ারলাইনসকে এ নির্দেশনা দিয়েছে তালেবান সরকার। 

সম্প্রতি মাধ্যমিকের স্কুলে মেয়েদের যাওয়ার অনুমতি দিয়ে ঘোষণা দেওয়ার পরও পিছু হটে আফগানিস্তানের তালেবান সরকার। বুধবার (২৩ মার্চ) তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়, মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য ইসলামী আইন অনুসারে একটি পরিকল্পনা তৈরি না হওয়া পর্যন্ত তাদের স্কুলে যাওয়া বন্ধ থাকবে। অথচ ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার পর আফগান নারীদের স্কুলে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান।

আফগান সরকারের এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র দেশটির অর্থনৈতিক সংকট নিয়ে কাতারের রাজধানী দোহায় বৈঠকের পরিকল্পনা বাতিল করে। শুক্রবার যুক্তরাষ্টের সংশ্লিষ্ট দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তালেবানের পূণ্য প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয় থেকে শনিবার (২৬মার্চ) দেশটির সব এয়ার লাইনসকে চিঠি দিয়ে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে অবহিত করা হয়েছে।

তবে যারা এরই মধ্যে পুরুষ অভিভাবক ছাড়া টিকিট বুক করেছেন, তারা কেবল রোববার ও সোমবার ভ্রমণ করার অনুমতি পাবেন। 
বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি আফগানিস্তানের সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
এর আগে তালেবান প্রশাসনের এক মুখপাত্র বলেন, বিদেশে পড়তে যাওয়া নারীদের উচিত একজন পুরুষ স্বজনকে সঙ্গে করে নিয়ে যাওয়া।

২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয় তালেবান। এরপর ৩১ আগস্ট টানা ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। এরপর দেশের শাসনভার তুলে নেয় তালেবান। তালেবান ক্ষমতা নেওয়ার পর দেশটিতে নারীদের আবারও কাজ থেকে বিরত রাখা হয়। তালেবান নারীবিষয়ক মন্ত্রণালয়ও বন্ধ করে দেয়।

রিটেলেড নিউজ

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে à¦...বিস্তারিত


ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে à...বিস্তারিত


আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘à...বিস্তারিত


ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত


অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়à§...বিস্তারিত


আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর