শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ১২:৫৫ পিএম, ২০২২-০৩-২৮
পরাজয়টা বলতে গেলে নির্ধারিতই ছিল। যেভাবে ব্যাটিং বিপর্যয় ঘটেছিল ইংল্যান্ডের, তাতে দেখার ছিল তারা কত ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয়। জয়ের জন্য মাত্র ২৮ রানের লক্ষ্য পাওয়ার পর কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক ক্যারিবীয়রা। ১০ উইকেটের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
তৃতীয় তথা সিরিজ নির্ধারক টেস্টের তৃতীয় দিন শেষ বিকেলেই দেখা গিয়েছিল ৮ উইকেটে ইংলিশদের সংগ্রহ ১০৩ রান। লিড ছিল মাত্র ১০ রানের। বাকি ২ উইকেট নিয়ে চতুর্থদিন খেলতে নেমে ১২০ রানে অলআউট হয়ে যায় জো রুট অ্যান্ড কোং। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে মাত্র ২৭ রানের লিড দাঁড়ায় তাদের।
ইংলিশদের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩১ রান করেছিলেন ওপেনার অ্যালেক্স লিস। ২২ রান করে জনি বেয়ারস্টো। ১৯ রান করেন ক্রিস ওকস। বাকিরা দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেনি। বল হাতে ক্যারিবীয়দের হয়ে কাইল মায়ার্স নেন ৫ উইকেট। কেমার রোচ নেন ২টি, ১টি করে উইকেট নেন জাইডেন সিলস এবং অ্যালজারি জোসেপ।
২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার এবং অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ২০ রানে এবং অন্য ওপেনার জন ক্যাম্পবেল অপরাজিত থাকেন ৬ রানে।
প্রথম ইনিংসে জাইডেন সেলস ৩ উইকেট নিয়েছিলেন। কেমার রোচ, কাইল মায়ার্স, আলজারি জোসেফ ২টি করে উইকেট নিয়েছিলেন। জার্মেইন ব্ল্যাকউড নিয়েছিলেন ১ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড: ২০৪/১০ এবং ১২০/১০, ওয়েস্ট ইন্ডিজ: ২৯৭/১০ এবং ২৮/০। ফল: ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে জয়ী। ম্যাচ সেরা জসুয়া ডা সিলভা।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited