চট্টগ্রাম   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আল-হেরা কিডস হ্যাভেনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান : ইসলামী ও মানবতাবাদী সংস্কৃতির বিকাশে মনোযোগ দিতে হবে -এম আবদুল্লাহ

আল-হেরা কিডস হ্যাভেনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান : ইসলামী ও মানবতাবাদী সংস্কৃতির বিকাশে মনোযোগ দিতে হবে -এম আবদুল্লাহ

টঙ্গী প্রতিনিধি    |    ০৭:০৬ পিএম, ২০২২-০৩-২৮

আল-হেরা কিডস হ্যাভেনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান : ইসলামী ও মানবতাবাদী সংস্কৃতির বিকাশে মনোযোগ দিতে হবে -এম আবদুল্লাহ

আব্দুস সবুর খান, টঙ্গী : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি এম আবদুল্লাহ বলেছেন, রাষ্ট্র ও সমাজের সর্বব্যাপী নৈতিক অবক্ষয় রোধ করতে হলে দ্বীনি শিক্ষার ওপর জোর দেওয়ার পাশাপাশি ইসলামী ও মানবতাবাদী সংস্কৃতির বিকাশে মনোযোগ দিতে হবে। ইসলামী শিক্ষা ও সংস্কৃতিই মানুষের ইহজাগতিক সফলতা ও পরজাগতিক মুক্তির পথ সুগম করবে। সাংস্কৃতিক আগ্রাসন আমাদের গর্বের ইতিহাস-ঐতিহ্যকে ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, এই আগ্রাসন ঠেকাতে নতুন প্রজন্মকে উন্নত নৈতিকতায় দীক্ষিত করার কোন বিকল্প নেই। 
আজ সোমবার (২৮ মার্চ) টঙ্গীতে আল-হেরা শিক্ষা পরিবার আয়োজিত কৃতি শিক্ষার্থ সংবর্ধনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবদিক নেতা এম আবদুল্লাহ এসব কথা বলেন। টঙ্গীর খাঁ-পাড়া রোডে অবস্থিত আল-হেরা কিডস হ্যাভেনের মূল ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রিন্সিপাল জাফর আহম্মদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন, ইমাম বুখারী (র.) মসজিদ কমপ্লেক্সের খতীব আল্লামা শায়খ আবু সুফিয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট টিভি আলোচক মুফতি হাবিবুল্লাহ নোমানী, আল-হেরা শিক্ষা পরিবারের ভাইস চেয়ারম্যান মাওলানা আরিফ বিল্লাহ, প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মাওলানা রাসেল মাহমুদ প্রমুখ। 
মাওলানা আবু সুফিয়ান বলেন, যে শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার শিক্ষা নেই, সেই শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা হতে পারে না। তিনি জাগতিক শিক্ষা ও ঐশি শিক্ষার পার্থক্য তুলে ধরে বলেন, আল-হেরা শিক্ষা পরিবার সারাদেশে তাদের যে শিক্ষা ব্যবস্থার বিস্তার ঘটিয়েছে তাতে জাগতিক ও ঐশি শিক্ষার সমন্বয় করেছে। এই প্রতিষ্ঠানে যারা সন্তান ভর্তি করেছেন তারা ভাগ্যবান। 
মাওলানা হাবিবুল্লাহ নোমানী বলেন, জগতের শ্রেষ্ঠ সন্তান তারাই যারা ঐশি শিক্ষার আলোয় আলোকিত হয়েছে। তারাই নৈতিকতা সম্পন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। প্রত্যেকে সফল নাগরিক হবে ইনশাল্লাহ। 
সভাপতির বক্তব্যে তামিরুল মিল্লাত মাদ্রাসার আরবী প্রভাষক ও আল-হেরার শিক্ষা পরিবারের চেয়ারম্যান জাফর আহম্মদ মজুমদার তাঁর প্রতিষ্ঠানের ৮টি শাখায় দুই হাজারের অধিক শিক্ষার্থীকে উন্নত নৈতিক ও কোরআনিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ ও সফল মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। 
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, হেফজ প্রতিযোগিতা, হাদীস প্রতিযোগিতা, ইসলামী সঙ্গীত প্রতিযোগিতাসহ বিভিন্ন ইসলামী সাংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ী এবং বর্ষ সমাপনী পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর