শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:৩৬ পিএম, ২০২২-০৩-৩০
গুপ্তচরবৃত্তির অভিযোগে সমন্বিত পদক্ষেপে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত চারটি দেশ থেকে রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) আয়ারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং চেক রিপাবলিক রুশ কূটনীতিকদের বহিষ্কারের নির্দেশ দেয়। গত সপ্তাহে একই ধরনের পদক্ষেপ নেয় ইইউর আরও একটি দেশ পোল্যান্ড। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস সংসদে আইনপ্রণেতাদের বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে এই বহিষ্কারাদেশ।
তিনি আরও বলেন, রাশিয়ার ব্রাসেলস দূতাবাস এবং এন্টওয়ার্প কনস্যুলেটের ২১ স্টাফকে দুই সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। এসময় তিনি জানান, বেলজিয়ামের প্রতিবেশী দেশ নেদারল্যান্ডসও ১৭ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। এদিকে, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী নিরাপত্তার স্বার্থে রুশ কূটনীতিকদের বহিষ্কারের কথা জানিয়েছেন।
প্রতিবাদ জানিয়ে ডাবলিনে রাশিয়ার দূতাবাস বলেছে যে এটি ‘ভিত্তিহীন সিদ্ধান্ত’। বিষয়টি প্রত্যাখ্যান করে তারা আরও বলেছে এটি রুশ-আইরিশ সম্পর্কের আরও অবনতি ঘটাবে। টুইট বার্তায় চেক রিপাবলিকের পররাষ্ট্রমন্ত্রী রুশ কূটনীতিকদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার পোল্যান্ড ৪৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে একই ধরনের অভিযোগে। বাল্টিক রাষ্ট্র লাটভিয়া, এস্তোনিয়া এবং লিথুয়ানিয়া এ মাসের শুরুতে একটি সমন্বিত পদক্ষেপের মাধ্যমে ১০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল। তিনটি দেশের এমন সিদ্ধান্তের পাল্টা ক্ষোভে রাশিয়াও বহিষ্কার করেছে তাদের ১০ কূটনীতিককে। তাদের মধ্যে ছয়জন ইস্তোনিয়া ও লাটভিয়ার এবং চারজন লিথুয়ানিয়ার।
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক,পাঞ্জাবের অমৃতসরে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে এক যুবক হোটেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited