শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০২ পিএম, ২০২০-১১-৩০
শাহ মোঃ মোতাহির আলী আজমী, কমলগঞ্জ (মৌলভীবাজার): উৎসব মুখর পরিবেশে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির আদমপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় আদমপুর ভিতর বাজারে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি ও কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ মুকিত। কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও আদমপুর ইউপি শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু'র সভাপতিত্বে ও আদমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মুন্না রানা'র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন, জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান। সম্মেলনে বক্তব্য রাখেন, প্রধান বক্তা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, বিশেষ অতিথি জেলা বিএনপি সদস্য ও কমলগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক গোলাম কিবরিয়া শফি, জেলা বিএনপির সদস্য ইকবাল পারভেজ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট আব্দুল আহাদ, মুজিবুর রহমান মুকুল, আলম পারভেজ সুহেল, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মবু আহমদ প্রমুখ। এছাড়া আরোও বক্তব্য রাখেন, আদমপুর ইউপি বিএনপির সদস্য সচিব আব্দুল কাদির, আব্দুল হান্নান, রশিদ মিয়া, বেলাল আহমদ, যুবদল নেতা মেহেদী হাসান জুয়েল, ছাত্রদল নেতা মাসুম সিয়াম। এরপর দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিতে মছদ্দর আলীকে সভাপতি ও আব্দুল কাদিরকে সাধারণ সম্পাদক, আবুল কাহের অশ্রুকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদন দেয়া হয় এবং এক সপ্তাহের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ “ব্যয় থেকেই করুন আয়”—এই আধুনিক ও ব্যতিক্রমী প্রতিপাদ্যকে সাম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited