শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৫:২৩ পিএম, ২০২২-০৪-০২
বেঞ্জামিন রফিক: রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে শুক্রবার (১ এপ্রিল) প্রতিবন্ধী ব্যক্তি ভাতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের দাবিতে প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনসমূহের পক্ষে সম্মিলিত মানববন্ধনের আয়োজন করা হয়। আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিবাবকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করে এ দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন। 
অনুষ্ঠানে উপস্থিত থেকে রামপুরা তালতলা ২৩ নং ওয়ার্ডের আলোর প্রদীপ উন্নয়ন সংস্থার সভাপতি মো: লিয়াকত বলেন- “আমাদের দাবি ঢাকা সিটি কর্পোরেশনের শারীরিক প্রতিবন্ধী মানুষ অটো রিক্সা চালিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করে কিন্তু পুলিশ প্রশাসন এই অসহায় প্রতিবন্ধী মানুষের রিক্সার পুলিশ রেকার লাগিয়ে বারোশো টাকা করে আদায় করে রিক্সা ছেড়ে দেয় একজন প্রতিবন্ধী মানুষ অটো রিক্সা চালিয়ে কয় টাকা ইনকাম করে তাই আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমার এই অসহায় প্রতিবন্ধী রিকশাচালকদের কে একটু সহানুভূতি দেখিয়ে মেহেরবানী করে তাদের রিক্সা গুলি চলাচলের ব্যবস্থা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কৌশল পত্রে ২০০০ সালের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তি ভাতা ১৫০০ টাকায় উন্নীত হওয়ার কথা থাকলেও ৭৫০ টাকায় আটকে আছে। বার বার বাজেটে প্রতিবন্ধী মানুষের উন্নয়নে মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দ রাখার কথা বলা হলেও সরকার তা গ্রাহ্য করছেনা। প্রতিবন্ধী ব্যক্তি অধিকারও সুরক্ষা আইনের কর্মপরিকল্পনা অনুযায়ি বাজেটে কেন বরাদ্দ নেই। করোনাকালিন পরিস্থিতিতে চাকরি চলে যাওয়া, চাকরির বাজারে প্রতিবন্ধী মানুষের সুযোগ আরো কমে যাওয়া, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি মিলিয়ে প্রতিবন্ধী মানুষের আজ নাভিশ্বাস অবস্থা।”
সকল দিক বিবেচনায় বাজেটে সরকারি বরাদ্দ নিশ্চিতের লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের পক্ষ থেকে এই মানব বন্ধনের ডাক দেয়া হয়। সামনে যেহেতু বাজেট ঘোষণা হবে তাই তারা মনে করেন সরকারের দৃষ্টি আকর্ষণের এটাই উপযুক্ত সময়। এই মানব বন্ধনটি একযোগে খুলনা, বরিশাল, কুড়িগ্রাম, রাজশাহী, কুমিল্লাসহ অন্যান্য জেলায়ও অনুষ্ঠিত হয়েছে। 
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited