চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিশ্বকাপের আগে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা 

স্পোর্টস ডেস্ক:    |    ০৩:৫০ পিএম, ২০২২-০৪-২০

বিশ্বকাপের আগে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা 

বিশ্বকাপের আগে আরো একটি হাইভোল্টেজ আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ দেখতে যাচ্ছে ফুটবলপ্রেমী মানুষ। অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বকাপ নিয়ে প্রস্তুতিমূলক একটি ম্যাচ খেলবে লাতিন আমেরিকার এই দুই পাওয়ারহাউজ। জুনের ১১ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনার এই ম্যাচটি।
অস্ট্রেলিয়ার রাজ্য ভিক্টোরিয়ার সরকার বুধবার নিশ্চিত করেছে যে, দেশটির আইকনিক মেলবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রায় ৫ বছর পর ৯৫ হাজার দর্শক সম্বলিত স্টেডিয়ামটিতে এমন একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ভিক্টোরিয়ান্স রাজ্য সরকারের স্পোর্টস অ্যান্ড ট্যুরিজম মিনিস্টার মার্টিন পাকুলা বলেন, ‘বিশ্বের সবচেয়ে সফল দুটি ফুটবল দেশ আবারও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হতে যাচ্ছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আবারও চির প্রতিদ্বন্দ্বী দুটি দেশের লড়াই আয়োজন করতে যাচ্ছি। যাতে সারা বিশ্বকে দেখাতে পারি যে এটা একটা গ্রেট স্পোর্টিং সিটি।’ তিনি আরো বলেন, ‘ফুটবল সারা বিশ্বেই একটি বৈশ্বিক খেলা হিসেবে পরিচিত। যে কারণে এই ম্যাচটি দেখতে কয়েক মিলিয়ন মানুষ মেলবোর্নের দিকে তাকিয়ে থাকবে। একই সঙ্গে ভিক্টোরিয়ায় হাজার হাজার পর্যটকেরও সমাগম ঘটবে।’

এর আগে গত বছর সেপ্টেম্বরে ব্রাজিলের সাও পাওলোয় পরস্পর মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের ওই ম্যাচটি মাত্র এক মিনিট খেলার পরই বন্ধ করে দেয়া হয় করোনা প্রটোকল ভাঙার অজুহাতে। তবে এরই মধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। জুনের এই ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া চাচ্ছে বিশ্বকাপের আগে মেসি এবং নেইমারের একটি দ্বৈরথ উপহার দিতে।

৫ বছর আগে, তথা ২০১৭ সালেও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ব্রাজিল। ওই ম্যাচে মেসির একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল লা আলবিসেলেস্তারা। তার আগে স্বাগতিক অস্ট্রেলিয়াকেও ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর