চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও শীর্ষে ম্যানসিটি 

স্পোর্টস ডেস্ক:    |    ০১:০২ পিএম, ২০২২-০৪-২১

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও শীর্ষে ম্যানসিটি 

মঙ্গলবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে একহালি গোল দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিল টপার হয়েছিল লিভারপুল। কিন্তু তাদের এই শীর্ষস্থান ২৪ ঘণ্টাও অক্ষুণ্ন থাকলো না। ফের শীর্ষস্থানটি দখল করে নিলো ম্যানচেস্টার সিটি। নিজেদের ঘরের মাঠে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনকে ৩-০ গোলে হারিয়েছে পেপ গাদিওলার শিষ্যরা। বোঝাই যাচ্ছে, ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই বেশ জমে উঠেছে এবং মৌসুমের শেষ ম্যাচ পর্যন্ত গড়িয়ে যাবে, চ্যাম্পিয়ন দলের নাম জানতে। 

ম্যানসিটির হয়ে গোল তিনটি করেছেন রিয়াদ মাহারেজ, ফিল ফোডেন এবং বার্নার্ডো সিলভা।এই জয়ের ফলে ম্যানসিটির পয়েন্ট দাঁড়ালো ৩২ ম্যাচে ৭৭। সমান সংখ্যক ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৬। তৃতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ৬২। যারা বুধবার ৪-২ গোলে হেরেছে আর্সেনালের কাছে। ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচ হলেও প্রথমার্ধে ব্রাইটনের গোলের তালাই খুলতে পারেনি ম্যানসিটি ফুটবলাররা। এ অর্ধে ব্রাইটন ছিল খুব সংগঠিত একটি দল। তাতে ম্যানসিটির শীর্ষস্থান পূণরূদ্ধার করা নিয়ে শঙ্কায় পড়ে যান সমর্থকরা।

তবে শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে ঠিকই ঘুরে দাঁড়ায় ম্যানসিটি এবং সেটা ছিল চ্যাম্পিয়নের মতোই। ৫৩ মিনিটেই প্রথম গোলের তাল খোলেন আলজেরিয়ান ফুটবলার রিয়াদ মাহারেজ। এই গোলের ১২ মিনিট পর আবারও গোল। এবার সিটির হয়ে গোল করেন ফিল ফোডেন। ম্যাচের ৮২তম মিনিটে এসে বার্নার্ডো সিলভা ব্রাইটনের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

ম্যাচের পর কোচ পেপ গার্দিওলা বলেন, ‘শিরোপা জিততে হলে আমাদেরকে টানা ১৪টি ম্যাচ জিততে হবে। যদি আমরা এর মধ্যে কোনো পয়েন্ট হারিয়ে ফেলি তাহলে তারা (লিভারপুল) হয়ে যাবে চ্যাম্পিয়ন। আর যদি আমরা সব ম্যাচ জিতি, তাহলে আমরাই হবো চ্যাম্পিয়ন।’ ‘গাণিতিকভাবে নিশ্চিত যে এখন আমাদের আগামী চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত। এখন আমরা জানি যে, আমাদের কী করতে হবে।’

রিটেলেড নিউজ

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত


নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

স্পোর্টস ডেস্ক: :  স্পোর্টস ডেস্ক: সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নিজেদের শেষ ম্য...বিস্তারিত


হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: দু’দেশের চলমান বিরূপ অবস্থানের প্রভাব ক্রীড়াঙ্গনেও এসে লেগেছে।ভারত-পাকিস্তান ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর