শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:১৪ পিএম, ২০২২-০৪-২৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে মেধাসম্পদের যথাযথ সুরক্ষার মাধ্যমে দেশীয় উদ্ভাবকদের উদ্ভাবনের সুরক্ষা দিতে হবে, সেই সঙ্গে দেশীয় শিল্পের গতি ও রপ্তানি বাণিজ্য বাড়াতে হবে। মঙ্গলবার (২৬ এপ্রিল) ‘বিশ্ব মেধাসম্পদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তা ও উদ্ভাবকরা যেন তাদের উদ্ভাবনী কার্যক্রম যথাযথভাবে সংরক্ষণের জন্য রেজিস্টার করতে ও অধিকার সংরক্ষণ করতে পারে সে লক্ষ্য যথাযথ পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২২ ইতোমধ্যে সংসদে পাস হয়েছে। এ ছাড়া বাংলাদেশ শিল্প নকশা আইন-২০২২ প্রণয়নের কাজ চলমান রয়েছে। ট্রেডমার্ক আইন, ২০০৯ সংশোধন করে ট্রেডমার্ক (সংশোধন) আইন, ২০১৫ করা হয়েছে; ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩ ও বিধিমালা ২০১৫ প্রণয়ন করা হয়েছে যা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অতি দ্রুত পিসিটি (পেটেন্ট কোঅপারেশন ট্রিটি) ও মাদ্রিদ প্রোটোকলের সঙ্গে যুক্ত হতে সংশ্লিষ্ট আইনগুলো যুগোপযোগী করার ব্যবস্থা নিয়েছে। আওয়ামী লীগ সরকার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার দিচ্ছে, যেন উদ্যোক্তা ও উদ্ভাবকরা উৎসাহিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় যুবদের জন্য ‘শেখ হাসিনা ইয়ুথ অ্যাওয়ার্ড’ দেওয়া হচ্ছে, এতে তরুণ ও যুবকরা উৎসাহিত হচ্ছে। প্রধানমন্ত্রী গবেষক, প্রযুক্তিবিদ, শিল্পপতি, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি মেধাসম্পদ পরিচর্যা করা ও উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান। তিনি বিশ্ব মেধাসম্পদ দিবসের সার্বিক সফলতা কামনা করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited