চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হাওরের গরিব-দুস্থদের মুখে হাসি ফোটাতে ঊষার ঈদসামগ্রী বিতরণ

হাওরের গরিব-দুস্থদের মুখে হাসি ফোটাতে ঊষার ঈদসামগ্রী বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১১:৫৩ এএম, ২০২২-০৪-২৯

হাওরের গরিব-দুস্থদের মুখে হাসি ফোটাতে ঊষার ঈদসামগ্রী বিতরণ

কিশোরগঞ্জে সংবাদ দাতাঃ ইউনিয়ন ফর সূপ্রীম সৌশল অ্যাডভানসমেন্ট (ইউএসএসএ), নিবন্ধন নং : কিশোর - ০৭৭০ একটি সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থাটি স্থানীয়ভাবে 'ঊষা' নামে পরিচিত। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঊষার সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আলীনগর ও পশ্চিম সাভিয়ানগর গ্রামের ২৫০ টি গরিব-দুস্থ পরিবারে ঈদসামগ্রী (সেমাই, দুধ, চিনি, কিসমিস) বিতরণ করেন। ঊষার সদস্যদেরকে সাথে নিয়ে আলীনগর গ্রামের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য যথাক্রমে জনাব মোঃ মহিউদ্দিন আঙ্গুর, মোঃ আব্দুস সাত্তার ও মোঃ আইয়ুব আলী মোল্লা এবং সাভিয়ানগরের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ মহসীন মিয়া তাদের স্ব স্ব ওয়ার্ডের বিতরণ কাজ পরিচালনা করেন। ঊষার সদস্যদের মধ্যে জনাব মোঃ ওমর ফারুক, হাজি মোঃ সফিউল্লাহ, মোঃ সালাহউদ্দিন, ডা. আব্দুর রাজ্জাক, দিন ইসলাম, হারুন অর রশিদ, গিয়াস উদ্দিন, রহমত উল্লাহ, জামাল মিয়া, বাবুল আহম্মেদ, সেলিম মিয়া, আবু সাঈদ, হুমায়ুন শিকদার, আলমগীর হোসেন ও রোমান রেজাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সংস্থাটির সভাপতি হাসান মাহমুদ বলেন, আমরা নিজেরাই নিবিড় তথ্যানুসন্ধানের মাধ্যমে এ ২৫০ টি অতি দরিদ্র পরিবারকে সনাক্ত করেছি। এদের মধ্যে এমন কিছু পরিবার আছে যারা হত দরিদ্র হওয়া সত্বেও আত্মসম্মানবোধের কারণে আমাদের দেওয়া ঈদসামগ্রী নিতে ঊষার অফিসে আসতে পারবেন না। তাই আমরা নিজেরাই এ ২৫০ টি পরিবারের সকলের বাড়ি বাড়ি গিয়ে এ উপহার পৌঁছিয়ে দিয়ে এসেছি। ঊষার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জাহান জানান, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আলীনগর গ্রামের ১১২ সদস্যের একদল তরুণ ২০০৪ সালে এ সংস্থাটি গড়ে তুলেন। ২০০৮ সালে সমাজকল্যাণ অধিদপ্তরে নিবন্ধনকৃত এ সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অতি দরিদ্র পরিবারসমূহকে চিকিৎসা / বিবাহের জন্য আর্থিক সহযোগিতা প্রদান, গরিব-দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদান, কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা, শিক্ষা ও সচেতনতামূলক র্যালি-সভা-সেমিনার আয়োজন, নিরক্ষরতা দূরীকরণ, পাঠাগার, বৃক্ষরোপণ, রাস্তা-ঘাট পরিস্কার-পরিচ্ছন্নকরণ, প্রাকৃতিক দুর্যোগ ও মহামারি সময় ত্রাণ বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, মাদক-যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী কার্যক্রমসহ নানাবিধ সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর