চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কক্সবাজারে ডিসির বলী খেলা জমিয়েছেন নারী বলীরা 

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৩৯ পিএম, ২০২২-০৫-০৮

কক্সবাজারে ডিসির বলী খেলা জমিয়েছেন নারী বলীরা 

করোনা মহামারিতে দুই বছর বন্ধ থাকার পর উৎসাহ-উদ্দীপনা আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হয়েছে ঐতিহ্যবাহী কক্সবাজার ডিসি সাহেবের দুদিনব্যাপী বলী খেলার ৬৫তম আসর। শনিবার (৭ মে) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বলী খেলার সমাপনীতে হাজারখানেক ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে চরম অব্যবস্থাপনায় খেলা সমাপ্ত হয়। গ্যালারির দর্শকেরা মাঠে নেমে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে।

আয়োজক ও ক্রীড়াপ্রেমীদের মনে নতুন চ্যাম্পিয়ন দেখার আশা থাকলেও তা এবার পূরণ হয়নি। পুরুষ ফাইনালে কেউ কাউকে পরাজিত করতে না পেরে জাতীয় কুস্তি ফেডারেশনের চ্যাম্পিয়ন কুস্তিবিদ লিটন বিশ্বাস ও উখিয়ার নুর মুহাম্মদ বলীর মধ্যে অপেশাদারি আচরণে কলহে খেলা সমাপ্ত করা হয়েছে। পরে উভয়কে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে আয়োজক কমিটি। খেলার ফলাফল ও দুই প্রধান বলী একজন অন্যজনকে আঘাত করতে চাওয়ার ঘটনায় চরম অসন্তোষ দেখা দেয় দর্শকদের মাঝে।

তবে কক্সবাজারের ঐতিহ্যবাহী এ খেলায় বিনোদন জুগিয়েছে নারী বলী জুটি সেনা সদস্য পিভি রায় ও আনসারের ফাতেমা। একাধিকবার লড়ে পিভির কাছে পরাস্ত হন ফাতেমা। দুজনই জাতীয় কুস্তি টিমের খেলোয়াড় এবং দেশের হয়ে আন্তর্জাতিক নানা টুর্নামেন্টে লড়েছেন। 

এবারের বলীখেলাকে ‘তামাশা’ উল্লেখ করে মাঠে এসেও বলী ধরেননি দেশসেরা রামুর দিদার বলীকে একসময় পরাস্ত করা উখিয়ার শামসু বলী। তার অভিযোগ, সীমাহীন অব্যবস্থাপনা আর আয়োজক কমিটির ইচ্ছেমতো চলানো হয়েছে এবারের খেলা। স্থানীয় বলীদের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগও করেন তিনি। এ কারণে মাঠে এসেও এবার প্রতিযোগিতায় অংশ নেননি। এমনকি আগামীতে দক্ষিণ চট্টগ্রামের কোনো বলীকে আর কক্সবাজার ডিসির বলী খেলায় অংশ না নিতেও অনুরোধ জানান শামসু বলী।  

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ। অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এসময় বক্তারা বলেন, বৃটিশবিরোধী আন্দোলনে যুব সমাজকে উৎসাহী করতে গ্রামে বলী খেলার প্রচলন হয়। যা ব্রিটিশ পরবর্তীকালে গ্রাম-বাংলার ঐতিহ্যে রূপ নেয়। ধীরে ধীরে এ বলী খেলা আজ ঐতিহ্য রক্ষার হাতিয়ার হয়ে ওঠেছে।  

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবালের সভাপতিত্বে পুরস্কার বিতরণীতে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাব সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, কোষাধ্যক্ষ আবদুল খালেক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও সহ-সভাপতি অনুপ বড়ুয়া অপু প্রমুখ।

বলী খেলা আয়োজন কমিটির সদস্য সচিব আলী রেজা তসলিম জানান, ডিসির বলী খেলায় এ-ক্যাটাগরির যুগ্ম চ্যাম্পিয়নকে ১৫ হাজার, বি-ক্যাটাগরীতে চ্যাম্পিয়ন ১০ ও রানার্স আপ ৭ হাজার, সি-ক্যটাগরিতে চ্যাম্পিয়ন ৭ ও রানার্স আপকে ৫ হাজার টাকা সম্মানী ও মেডেল দেওয়া হয়েছে। ১৯৫৬ সালে এসডিও সাহেবের বলী খেলা হিসেবে এ প্রতিযোগিতার যাত্রা শুরু। ১৯৮৪ সালে কক্সবাজার জেলার হিসেবে উন্নীত হলে এটি ডিসি সাহেবের বলী খেলা নামে পরিচিতি পায়।

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর