চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

পাকিস্তানে পাঞ্জাবের গভর্নরকে সরিয়ে দিলেন প্রধানমন্ত্রী শাহবাজ 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:৩৯ এএম, ২০২২-০৫-১০

পাকিস্তানে পাঞ্জাবের গভর্নরকে সরিয়ে দিলেন প্রধানমন্ত্রী শাহবাজ 

প্রেসিডেন্টের আপত্তি থাকা সত্ত্বেও এবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর ওমর সরফরাজ চিমাকে অপসারণ করলো প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ফেডারেল সরকার। সোমবার (৯ মে) মধ্যরাতে ফেডারেল সরকারের তরফে জানানো হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাঞ্জাব গভর্নরকে অপসারণের জন্য গত ১৭ এপ্রিল দেশটির প্রেসিডেন্টকে পরামর্শ দিয়েছিলেন। সে পরামর্শ মোতাবেক ১ মে থেকে সেটি কার্যকর হয়েছে এবং ওমর সরফরাজ চিমাকে অফিসিয়াল দায়িত্ব থেকে অপসারণ করা হলো।

এর আগে দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি প্রধানমন্ত্রী শরিফের পাঞ্জাব গভর্নরকে অপসারণের পরামর্শ প্রত্যাখ্যান করেন। অথচ ক্ষমতাসীন পিএমএল-এন নেতারা ধরেই নিয়েছিলেন যে একদিন বা দুইদিনের ব্যবধানে খালি হতে যাচ্ছে পাঞ্জাব প্রদেশের গভর্নরের পদটি। প্রেসিডেন্ট আলভি সংবিধানের ১০১ (৩) অনুচ্ছেদ অনুযায়ী ওই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে পরে জানা গেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, পিএমএল-এনের পরামর্শ হচ্ছে সম্মানের সঙ্গে চিমাকে বাড়ি যাওয়া উচিত। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট আলভি এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত যেন না হন যা আগামী দিনে জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। তিনি এটাও বলেন যে ‘প্রধানমন্ত্রীর পরামর্শ বাস্তবায়ন করতে প্রেসিডেন্ট বাধ্য’ এবং যেকোনো বিচ্যুতি সংবিধান লঙ্ঘনের সমতুল্য হবে। সানাউল্লাহ আরও বলেন, প্রেসিডেন্ট আলভি ও চিমাকে সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলা উচিত।

এদিকে, অপসারণের বিষয়টি নিয়ে টুইট বার্তায় শাহবাজ ফেডারেল সরকারকে ‘সিসিলিয়ান মাফিয়া’ বলে উল্লেখ করেছেন ওমর সরফরাজ চিমা। এ ছাড়া সোমবার (৯ মে) প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটারে বলা হয় ‘প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন যে তার অনুমোদন ছাড়া পাঞ্জাবের গভর্নরকে অপসারণ করা যাবে না।’

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নয়া মুখ্যমন্ত্রী হয়েছেন পিএমএল-এনের নেতা হামজা শাহবাজ। তিনি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে। গত ১৬ এপ্রিল পাঞ্জাবের প্রাদেশিক পার্লামেন্টের অধিবেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাভুটিকে কেন্দ্র করে অধিবেশনে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। এসময় ডেপুটি স্পিকার সরদার দোস্ত মুহাম্মদ মাজারি হামলার শিকার হন। এ ঘটনার জেরে পাঞ্জাবের গভর্নর ওমর সরফরাজ চিমা স্থগিত রাখেন মুখ্যমন্ত্রী পদে জয়ী হওয়া হামজা শাহবাজের শপথগ্রহণ অনুষ্ঠান। ধারণা করা হচ্ছে সেকারণেই চটেছেন প্রধানমন্ত্রী শাহবাজ।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টে অনাস্থা ভোটের আগে পাঞ্জাব প্রদেশের গভর্নর চৌধুরী সারওয়ারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগে চৌধুরী মুহাম্মদ সারওয়ারের কাছে উসমান বুজদার তার পদত্যাগপত্র দাখিল করেন এবং মুখ্যমন্ত্রীর পদটি খালি হয়।

রিটেলেড নিউজ

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত


ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত


অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত


আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত


অবশেষে হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের প্রথম বক্তব্য

অবশেষে হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের প্রথম বক্তব্য

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত


যুবকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে কান্নায় ভেঙে পড়লেন স্বামী, ভিডিও ভাইরাল 

যুবকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে কান্নায় ভেঙে পড়লেন স্বামী, ভিডিও ভাইরাল 

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক,পাঞ্জাবের অমৃতসরে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে এক যুবক হোটেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর