শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৯ পিএম, ২০২২-০৫-১০
আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন উপলক্ষে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আগামী ১৫ মে হতে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। একই সঙ্গে ১২ মে থেকে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। মঙ্গলবার (১০ মে) নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আজ নির্বাচন কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও সব রকম শো-ডাউন বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার বরাত দিয়ে তিনি আরও বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৯ মে পর্যন্ত ২০৯টি মোটরসাইকেল আটক করে মামলা করেছে। পাশাপাশি ৫ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, কুসিক নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ মে ও মনোনয়নপত্র বাছাই ১৯ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২২ মে পর্যন্ত। আর আগামী ২৫ মে’র মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ মে। আর আগামী ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited