শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০৪:৩১ পিএম, ২০২২-০৫-১২
রোমাঞ্চকর এক ফাইনালে জুভেন্টাসকে হারালো ইন্টার মিলান। ১১ বছর পর তারা জিতলো ইতালিয়ান কাপের শিরোপা। বুধবার রাতে কোপা ইতালিয়ার ফাইনালে ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে জুভদের ৪-২ গোলে হারিয়েছে ইন্টার। ইতালিয়ান কাপে এটি ইন্টারের অষ্টম শিরোপা। তাদের চেয়ে বেশি এই শিরোপা জিতেছে কেবল রোমা (৯) আর জুভেন্টাস (১৪)।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ষষ্ঠ মিনিটে নিকোলো বারেল্লার গোলে এগিয়ে যায় ইন্টার। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় জুভেন্টাস। ৫০তম মিনিটে সমতা আনেন আলেক্স সান্দ্রো। দুই মিনিটের মাথায় জুভেন্টাসকে এগিয়ে নেন দুসান ভ্লাহোভিচ। ২-১ গোলে এগিয়ে থাকা জুভেন্টাস উজ্জীবিত হয়ে উঠে।
কিন্তু ৮০ মিনিটে সফল স্পট কিকে কানহানোগ্নু ইন্টারকে সমতায় ফেরালে জমে উঠে ম্যাচ। লাউতারো মার্টিনেনেসকে জুভেন্টাসের দুই ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি ও ডি লিখট ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ইন্টার। ২-২ গোলে সমতা থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। এরপরই ব্যবধান গড়ে দেন ইভান পেরিসিচ। ৯৯তম মিনিটে স্টেফান ডি ভ্রেইকে ডাচ ডিফেন্ডার ডি লিখট ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। পেরিসিচ লক্ষ্যভেদ করতে ভুল করেননি।
তিন মিনিট পর ব্যবধান আরও বাড়ান ক্রোয়াট উইঙ্গার। ডান পায়ে বল নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ের বুলেট গতির শটে তিনি করেন ম্যাচে নিজের দ্বিতীয় গোল। এর পরপরই মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আল্লেগ্রি। তার দলও আর লড়াইয়ে ফিরতে পারেনি।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited