শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০৪:৩৭ পিএম, ২০২২-০৫-১২
কেভিন ডি ব্রুইনের স্বপ্নময় এক রাত কাটলো। তার আগুনে পারফরম্যান্সে পুড়ে ছাড়খার হলো উলভস। বেলজিয়ান এই মিডফিল্ডার দুর্দান্ত এক হ্যাটট্রিকসহ একাই করলেন ৪ গোল। বুধবার রাতে ডি ব্রুইনের অতিমানবীয় পারফরম্যান্সে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে উলভারহ্যাম্পটনকে ৫-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটির অপর গোলটি করেন রহিম স্টার্লিং।
রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায়ের ঝালই যেন প্রতিপক্ষের ওপর মেটাচ্ছে সিটি। প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে তারা করলো ৫ গোল। আগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জিতেছিল ৫-০ গোলে। অ্যাস্টন ভিলার বিপক্ষে জিতে সিটির সমান পয়েন্ট হয়েছিল লিভারপুলের। বুধবারের জয়ে আবারও ৩ পয়েন্টে নিয়ে গেল পেপ গার্দিওলার দল। বাকি আছে আর দুই ম্যাচ।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় সিটি। বের্নার্দো সিলভার পাস থেকে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন ডে ব্রুইন।
চার মিনিট পরই অবশ্য সমতায় ফিরেছিল উলভসরা। একাদশ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল করেন ডেনডোনকের। ওই পর্যন্তই। এরপর ডি ব্রুইনের তাণ্ডবে আর দিশা খুঁজে পায়নি স্বাগতিকরা।
১৬ মিনিটের মাথায় সিটিকে ফের এগিয়ে নেন ডে ব্রুইন।
২৪তম মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক। স্টার্লিংয়ের পাস থেকে বুলেট গতির শটে সিটি ক্যারিয়ারে প্রথম তিন গোল পান বেলজিয়ান তারকা। ৬০তম মিনিটে চতুর্থবারের মতো জালে বল পাঠান ডে ব্রুইনে। ৮৪ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন স্টার্লিং। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে গার্দিওলার দল।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited