শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০২:৪১ পিএম, ২০২২-০৫-১৫
টেস্টে প্রত্যাবর্তনটা কি স্মরণীয় করে রাখতে যাচ্ছেন নাইম হাসান? দীর্ঘ ১৫ মাস পর টেস্ট দলে ফেরা এই অফস্পিনার দারুণ বোলিং করছেন চট্টগ্রাম টেস্টে। প্রথম সেশনে এখন পর্যন্ত শ্রীলঙ্কার দুটি উইকেট পড়েছে। দুটিই নিয়েছেন নাইম। যে দুটি উইকেটে ব্যাটারদের বড় কোনো দোষ ছিল না, নাইমই তাদের আউট হতে বাধ্য করেছেন।
দীর্ঘদিন পর টেস্ট দলে জায়গা ফিরে পেয়েছেন। মেহেদি হাসান মিরাজের চোটে কপাল খুলেছে নাইমের। বল হাতে নিয়ে প্রথম ওভারেই সাফল্যের দেখা পান এই অফস্পিনার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে শ্রীলঙ্কা। দুই ওপেনার দিমুথ করুনারত্নে আর ওসাদা ফার্নান্ডো বেশ দেখেশুনে শুরু করেন।
শরিফুল ইসলাম আর খালেদ আহমেদের করা প্রথম ৭ ওভার ভালোভাবেই কাটিয়ে দেন তারা। রান ওঠে মাত্র ২২। অষ্টম ওভারে নাইমের হাতে বল তুলে দেন অধিনায়ক মুমিনুল হক। নিজের পঞ্চম বলেই উইকেটের দেখা পান নাইম। তরুণ এই অফস্পিনারের কুইকার করুনারত্নের প্যাডে লেগে গেলে আবেদনে একটু সময় নিলেও পরে আঙুল তুলে দেন আম্পায়ার। ৯ রানেই ফিরতে হয় লঙ্কান অধিনায়ককে।
ওসাদা ফার্নান্ডো দারুণ খেলছিলেন। উইকেটে অনেকটাই সেট হয়ে গিয়েছিলেন এই ওপেনার। ৩৬ রানে থাকা এই ব্যাটারকে দারুণ এক ডেলিভারিতে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন নাইম। ফার্নান্ডো ডিফেন্ড করলে তার ব্যাটে আলতো করে ছুঁয়ে যায় বল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৬৬ রান। নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। কুশল মেন্ডিস অপরাজিত ২০ রানে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited