শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২৯ পিএম, ২০২২-০৫-১৮
আগামী ৫ জুন রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। ওই দিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন। বুধবার (১৮ মে) জাতীয় সংসদের যুগ্মসচিব মো. তারিক মাহমুদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এটি জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন।
গতবছর মহামারি করোনার মধ্যে ৩ জুন চলতি অর্থবছরের জন্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগের দিন ২ জুন বাজেট অধিবেশন শুরু হয়। ২০২২-২৩ অর্থবছরের বাজেট হবে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের চতুর্থ বাজেট এবং আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ১৪তম বাজেট।
জানা যায়, আগামী বাজেট কেমন হবে তা নিয়ে ব্যবসায়ী ও পেশাজীবীদের মতামত জানতে মাসব্যাপী প্রাক-বাজেট আলোচনার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আলোচনা হয় বিভিন্ন জেলা ও বিভাগের চেম্বারের নেতাদের সঙ্গেও। গত ৬ ফেব্রুয়ারি থেকে প্রাক-বাজেট আলোচনা শুরু হয়, শেষ হয় গত ২০ মার্চ।শতাধিক ব্যবাসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতারা প্রাক-বাজেট আলোচনায় উপস্থিত হয়ে তাদের দাবি-দাওয়া পেশ করেন।
ব্যবসায়ীদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো- করপোরেট করের হার কমানো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, ব্যক্তি পর্যায়ে ন্যূনতম কর তিন লাখ থেকে বাড়িয়ে চার লাখ টাকা করা, আয়কর ও মূসকের আওতা বাড়ানো, সব রপ্তানি খাতকে সমান সুবিধা দেওয়া, বিকল্পবিরোধ নিষ্পত্তি জোরদার করা, টার্নওভার কর ফিরিয়ে আনা ও ভ্যাট আইন সংশোধন করে বাস্তবসম্মত করাসহ বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় দেওয়া।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited