চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রধানমন্ত্রী নির্বাচনে অস্ট্রেলিয়ায় চলছে ভোটগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০১:৩৩ পিএম, ২০২২-০৫-২১

প্রধানমন্ত্রী নির্বাচনে অস্ট্রেলিয়ায় চলছে ভোটগ্রহণ

নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে ভোট দিচ্ছে অস্ট্রেলিয়ার এক কোটি ৭০ লাখের বেশি মানুষ। স্থানীয় সময় শনিবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয় দেশটিতে। ২০১৯ সালের পর প্রথম ভোট হচ্ছে এবার। এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য ভোটযুদ্ধে নেমেছেন বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন ও লেবার নেতা অ্যান্থনি আলবানিজ। ভোটের প্রচারণায় যে দুটি ইস্যু প্রাধান্য পেয়েছে দেশটিতে সেগুলো হলো জীবনযাত্রার ব্যয় ও জলবায়ু পরিবর্তন। যদিও নেতাদের ব্যক্তিগত ইমেজও এবার প্রাধান্য পেয়েছে ভোটারদের মাঝে। 

বিভিন্ন জনমত জরিপে উঠে এসেছে, এবার সামান্য ব্যবধানে জয়ী হতে পারে লেবার দল। যদিও গত নির্বাচনে জনমত জরিপগুলো প্রায় ভুল প্রমাণিত হয়। দেশটির লিবারেল ন্যাশনাল কোয়ালিশনের নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন আবারও দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে পারেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি হলেন জন হাওয়ার্ডের পর প্রথম নেতা, যিনি সম্পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেছেন। জন হাওয়ার্ড চার বার দেশটির নির্বাচনে জয়ী হন। ২০০৭ সালে কেভিন রাডের কাছে পরাজিত হন তিনি।

প্রাকৃতিক দুর্যোগ ও করোনা মহামারি মোকাবিলায় দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছেন স্কট মরিসন। তবে পরবর্তীতে পরিকল্পনায় ঘাটতি থাকা নিয়ে সমালোচনার মুখেও পড়েন তিনি। নিজ দলের সদস্য তো বটেই ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁও তার সমালোচনা করেন। যদিও নিজের দুর্বলতার কথা স্বীকার করেন স্কট মরিসন এবং পরিবর্তনের প্রতিশ্রুতি দেন।
অপরদিকে, স্কট মরিসনের প্রতিদ্বন্দ্বি আলবানিজ বলেছেন যে রক্ষণশীল সরকার, যা প্রায় এক দশক ধরে তিনজন ভিন্ন নেতার অধীনে ক্ষমতায় রয়েছে এবং তারা যথেষ্ট সময়ও পেয়েছে। তিনি আরও বলেন, এই প্রধানমন্ত্রী চার বছর দায়িত্বে ছিলেন। তিনি বলছেন তাকে ভোট দিলে তিনি পাল্টে যাবেন। ‘ভালো, আপনারা যদি পরিবর্তন চান, তবে সরকার পরিবর্তন করুন।

‘নিরাপদ পরিবর্তন’ নিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছেন আলবানিজও। তবে তার বিরুদ্ধে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো যথেষ্ট অভিজ্ঞতা না থাকারও প্রচারণা চলছে। অস্ট্রেলিয়ায় ভোট দেওয়া বাধ্যতামূলক। জয়ের জন্য ১৫১ আসনবিশিষ্ট প্রতিনিধি পরিষদে অন্তত ৭৬টি আসনে জয় নিশ্চিত করতে হবে যে কোনো দলকে। এখান থেকেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করা হয়। যদি সেটি করতে ব্যর্থ হয় তখন স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন প্রয়োজন হয় কিংবা ছোট দলগুলোর সঙ্গে জোট গঠন করতে হবে। এদিকে, ৭০ লাখের বেশি নাগরিক পোস্টাল ব্যালটের মাধ্যমে এরই মধ্যে ভোট দিয়েছেন বলে জানিয়েছে দেশটির ইলেক্টোরাল কমিশন।

রিটেলেড নিউজ

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত


ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত


আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত


ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত


অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত


আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর