শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০১:৪৯ পিএম, ২০২২-০৫-২৩
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ১১৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১১৮ বোতল বার্মিজ মদ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার (২৩ মে) ভোরে উপজেলার দমদমিয়া ও শাহপরীর দ্বীপ এসব মাদক জব্দ করা হয়।
জব্দ ক্রিস্টাল মেথের আনুমানিক মূল্য ১০ কোটি ৬১ লাখ ২৭ হাজার টাকা বলে জানিয়েছেন টেকনাফের ২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ৪টার দিকে দমদমিয়া কামালের জোড়া নামক এলাকার কেওড়া বাগানে অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় দুজন ব্যক্তি কেওড়া বাগানে কিছু লুকিয়ে রেখে পালিয়ে যান। পরবর্তীতে টহলদল তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় কালো পলিথিনে ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করে। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি ২৮ লাখ টাকা।
অধিনায়ক শেখ খালিদ আরও বলেন, অপরদিকে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপে নাফ নদীর তীরে অবস্থান বিজিবির আরেকটি দল। এক পর্যায়ে দু-তিনজন কয়েকটি বস্তা মাথায় করে নাফ নদী থেকে বেড়ি বাঁধের ওপরে উঠতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারিরা মাথায় থাকা বস্তা ফেলে দিয়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি চালিয়ে পাঁচ কোটি ৩৩ লাখ ২৭ হাজার টাকা মূল্যমানের ১ কেজি ৬৩ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ১১৮ বোতল বার্মিজ মদ জব্দ করে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited