শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি : | ০৫:৪৬ পিএম, ২০২২-০৫-২৪
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির নেতৃত্বে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৪ মে) সকালে ৬ সদস্যের এ প্রতিনিধি দল ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন।
বিষয়টি নিশ্চিত করেন ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) গোবিন্দ চাকমা জানান, রোহিঙ্গাদের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে আসেন। ওই সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলও তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তারা আশ্রয়ণ কেন্দ্রের বিভিন্ন ক্লাস্টারে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নিয়েছেন। পর্যবেক্ষণ শেষে একই দিন বিকেলের দিকে তারা ঢাকার উদ্দেশে রওয়ানা করেন।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক জানান, তারা সকালের দিকে হেলিকপ্টার যোগে ভাসানচর রোহিঙ্গা হ্যালিপ্যাডে অবতরণ করে বিভিন্ন ক্লাস্টারে গিয়ে রোহিঙ্গা নাগরিকদের সাথে কথা বলেন। উল্লেখ্য, ত্রয়োদশ ধাপে কক্সবাজার থেকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে আনা হয়েছে ২৯ হাজার ১১৬ জন রোহিঙ্গা।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited