শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৫১ এএম, ২০২২-০৫-৩০
নেপালে বিধ্বস্ত প্লেনটির সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। এরপর সেখান থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। রোববার (২৯ মে) দেশটির তার এয়ারের একটি প্লেন ২২ জন যাত্রী ও তিনজন ক্রু নিয়ে নিখোঁজ হয়। খবর কাঠমান্ডু পোস্টের। প্লেনটিতে ১৩ জন নেপালি, চারজন ভারতীয় ও দুজন জার্মান নাগরিক ছিলেন।
নেপালের সেনাবাহিনী জানিয়েছে, নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পরে উত্তর-পশ্চিম অঞ্চলের মুস্তাং জেলায় প্লেনটির ধ্বংসাবশেষ পাওয়া গেলো। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল সোমবার (৩০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্লেনটির ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছেন।
প্লেনটি পোখারা থেকে জমসমের উদ্দেশে যাত্রা করেছিল। তারা এয়ারের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে পোখারা থেকে প্লেনটির সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েকটি প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলে খারাপ আবহাওয়া বিরাজ করছে। কয়েক দিন ধরে সেখানে বৃষ্টি হচ্ছে। তবে ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited