শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৩৯ পিএম, ২০২২-০৬-০৯
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ চর ছোনগাছা ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মোঃ আনোয়ার উল্লাহ মজনুসহ তিনজনকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
সাবেক প্রিন্সিপালের পাশাপাশি সহকারী অধ্যাপক মাওলানা মোঃ বজলুর রহমান ও নৈশপ্রহরী নুরুল হুদা'র অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (০৯জুন) দুপুর ১২টায় মাদ্রাসা চত্বরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চর ছোনগাছা ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি,সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী আমিনুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৬নং ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ। উদ্বোধনী বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মো. ইসমাইল হোসেন।
আরো্ বক্তব্য রাখেন, বিদায়ী সাবেক প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মোঃ আনোয়ার উল্লাহ মজনু, সহকারী অধ্যাপক মাওলানা মোঃ বজলুর রহমান, অত্র মাদ্রাসার সহ-সভাপতি,বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, প্রাক্তন সদস্য, ঘোড়াচরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফিরোজ উদ্দিন ভুইয়া, সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, আলিম প্রথম বর্ষের ছাত্রী নাসরিন সুলতানা প্রমুখ।
এসময় অত্র মাদ্রাসার গভর্নিং বডির সদস্য, শিক্ষক,শিক্ষিকা,অভিভাবক,ছাত্র/ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited