শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪১ পিএম, ২০২২-০৬-১৮
বর্ষা এলো
-ড.মহিউদ্দিন ফরিদ
গর্জে গর্জে, ঝরে ঝরে, বিস্তৃত জল মেলে-
তপ্ত দেহে শীতল ধারা বয়ে নিয়ে এলে।
তোমার স্নানে তৃপ্ত লাজে জুড়ায় শ্যামল প্রাণ,
ছন্দে ছন্দে হাওয়ায় নাচে রিমঝিম সুরে গান।
ফুটলো ফুটে ফুলকলিরা মনের মত সেজে,
ধূলোয় ভরা তানপুরাটা উঠলো আবার বেঁজে।
বনে বনে কানাকানি খুশির ধারা বয়,
আসছ বলে তৃষিত ধরায় সবুজ কথা কয়।
পুকুরপাড়ে, ধানের ক্ষেতে ব্যাঙ ডাকে আনন্দেতে,
মাছগুলো ঐ ছুটে চলে, বেড়ায় ঝাঁকে ঝাঁকে।
প্রতীক্ষায় ছিল তোমার, ভিজবে মজা করে,
সখাসখি ঐ যে পাখি, দোলে গাছের 'পরে।
আকাশ জুড়ে মেঘের খেলা, আঁধার হয়ে আসে-
শ্যাওলা-লতা, শাপলা -শালুক তোমায় পেয়ে হাসে।
তোমার জন্য নদ-নদীরা, রয় যে ব্যাকুল,
আগমনে দাও ভরিয়ে, ভাসিয়ে দু'কুল।
তুমি এলে, ঘরে ঘরে উপচে পানি, ভাসছে কষ্টসব,
সুখের ছোঁয়ায় আনলে কেন কান্না কলরব ।
লেখক : চেয়ারম্যান ব্যবস্থাপনা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited