শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:০৯ পিএম, ২০২২-০৬-১৯
ভারতে পাচারের চেষ্টাকালে ১০টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (১৯ জুন) সকালে বেনাপোল নাভারন মোড় থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে আটক করে।
আটক মনিরুজ্জামানের বাড়ি বেনাপোলের নামাজগ্রাম গ্রামে। তার বাবা মৃত শের আলী মোড়ল। আটক স্বর্ণের ওজন ১ কেজি ২ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ১ লাখ টাকা।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সৈয়দ শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে বিজিবির একটি টহল দল নাভারন মোড় এলাকায় সাতক্ষীরাগামী একটি পরিবহনে তল্লাশি চালিয়ে মনিরুজ্জামানকে ১০টি স্বর্ণের বারসহ আটক করে।
আটক মনিরুজ্জামান ভারতে সোনা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited