শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:২৫ পিএম, ২০২২-০৬-২৩
মো: মিলন, জবি প্রতিনিধি : আন্তর্জাতিক মানের গবেষণার জন্য দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে 'স্কাইফাইন্ডার' সাবস্ক্রিপশনের অনুমোদন পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এতে দ্রুত ও সহজে তথ্য সংগ্রহ করে মৌলিক গবেষণা তৈরি ও বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সহায়তা পাবে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান এবং লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্কাইফাইন্ডার সাবস্ক্রিপশনের জন্য আর্থিক ও প্রশাসনিক অনুমোদন করেছেন।
স্কাইফাইন্ডার সাবস্ক্রিপশন এর ফলে রসায়ন বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, ফার্মেসী বিভাগ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, অণুজীব বিজ্ঞান বিভাগ, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ আন্তর্জাতিক মানের গবেষণার ক্ষেত্রে প্রকাশিত সকল প্রয়োজনীয় তথ্য জার্নাল, কনফারেন্স, পেপার, এবস্ট্রাকট, প্যাটেন্ট ইত্যাদি দ্রুত ও সহজে সংগ্রহ করতে পারবে যা মৌলিক গবেষণা তৈরি ও বাস্তবায়নে সহায়তা করবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো স্কাইফাইন্ডার সাবস্ক্রিপশন এর অনুমোদন প্রদান এবং আর্থিক সংস্থানের ব্যবস্থা করার জন্য বৃহস্পতিবার বিজ্ঞান এবং লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর নিকট গভীরভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ. কে. এম. লুৎফর রহমান এবং গবেষণা পরিচালক ড. পরিমল বালা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্কাইফাইন্ডার সাবস্ক্রিপশনের জন্য রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাহমুদুর রহমান উদ্যোগ গ্রহণ করেছিলেন। আগামী তিন বছরের জন্য স্কাইফাইন্ডার সাবস্ক্রিপশন বাবদ ৩১ লক্ষ ৪৭ হাজার ৫৯২ টাকা বরাদ্দের অনুমোদন দেয়া হয়েছে।
এ বিষয়ে রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন্নাহার বলেন, স্কাইফাইন্ডার এ এক্সেস এর মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দ বিশেষ করে বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীগণ সারাবিশ্বে চলমান তাদের গবেষণা সংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে পারবেন। এর ফলে আমাদের গবেষকবৃন্দের আধুনিক মানের গবেষণার পরিচালনা ও পরিকল্পনা করা সহজতর হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, এটা আনন্দের খবর। আমরা গবেষণায় জোর দিচ্ছি। গবেষণা বাড়াতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করেছি। গবেষণা বাড়াতে বাজেট বৃদ্ধিসহ নানা উদ্যোগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ বলেন, আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা আন্তর্জাতিক বিভিন্ন র্যাংকিংয়ে ভালো অবস্থান অর্জন করছি। আমাদের অনেক শিক্ষক বিভিন্ন গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছেন।
স্পেনের সিমাগো ইনস্টিটিউশন র্যাংকিংয়ে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রসায়ন বিষয়ে গবেষণা সূচকে প্রথম স্থান অর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্কাইফাইন্ডার এ সাবস্ক্রিপশনের অনুমোদন পেয়েছে। এছাড়া দেশে আর কোনো বিশ্ববিদ্যালয় এ অনুমতি পায়নি। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর এই অনুমোদন রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited