শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:০৩ এএম, ২০২২-০৭-১৭
মিলন হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গতকাল (শনিবার) রাত সাথে নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সমাজকর্ম বিভাগের এ শিক্ষার্থী ক্যাম্পাস সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। তিনি একটি অনলাইন পোর্টালের ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে যুক্ত ছিলেন।
আবদুল্লাহর সহপাঠী জাহিদুল ইসলাম বলেন, ঈদের আগের দিন টাঙ্গাইল শহরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন আবদুল্লাহ। পরে পরিবারের পক্ষ থেকে তাঁকে রাজধানীতে নিয়ে আসা হয়। অবস্থা খারাপ হলে সহপাঠী ও ক্যাম্পাসের অন্যান্যরা মিলে তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা নেয়।
জাহিদুল ইসলাম আরও বলেন, বাবা হারা আবদুল্লাহ রাজধানীতে কঠোর পরিশ্রম করে নিজের পড়াশোনা ও পরিবারের খরচ চালাতেন। তাঁর মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আসরা গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তাঁকে দাফন করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আবদুল্লাহর সহপাঠীদের টাঙ্গাইলে যাতায়াতের ব্যবস্থা করে দেয়া হচ্ছে বলেও জানান, সহপাঠী জাহিদুল।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited