শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৪৫ পিএম, ২০২২-০৭-২১
আশরাফুল আলম আইয়ুব : বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গাজীপুর সদরের বড় কয়ের গ্রামে 'কয়ের উচ্চ বিদ্যালয়' প্রাঙ্গনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ফয়জুন্নেছা কবীর উদ্দিন রহমানী মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজা খাতুন একথা বলেন। তিনি শিশুকালের দূরন্তপনার স্মৃতিচারণ করে আরও বলেন, নিভৃত এই পল্লীতে আমরা যখন আসতাম মা-বাবার সাথে সেই ছোটবেলার শৈশব স্মৃতি আজ আবার পুনর্জ্জীবিত হয়ে উঠলো আপনাদের আমন্ত্রণ ও ভালোবাসায়।
এই আতিথেয়তা আমি কখনো ভুলতে পারবো না। গাজীপুরের যেই এলাকায় আমি গিয়েছি সেখানেই পেয়েছি সম্মান শুভেচ্ছা ও ভালোবাসা, যা কখনও ভুলার নয়। তিনি আরও বলেন, এটা আমার নিজ গ্রাম, এই গ্রামের সবুজ শ্যামল মনোরম প্রান্তর আমার ছোট বেলার কথাই বার বার মনে করিয়ে দেয়। এমনকি শাপলা শালুক কুড়োনো থেকেও বাদ যাইনি। আজ আমাদের দু'জনকে সংবর্ধিত করে আপনারা যে কৃতিত্ব দেখিয়েছেন তা কখনও ভুলার নয়।
আপনারা এই ফয়জুন্নেছা কবীরউদ্দিন রহমানী মেমোরিয়াল ফাউন্ডশনকে সচল রাখবেন। আমি সেই সুদূর পাবনা থেকে এই প্রতিষ্ঠানকে দেখতে পারবো না। আপনাদের যখন যা দরকার সেই সহযোগিতা করে যাবো সব সময়। আমাদের গ্রামের গুণীজনরা এক থাকলে অসম্ভবকেও সম্ভব করা কোন কঠিন কাজ নয়। তিনি ছেলে মেয়ে সবাইকে সমানভাবে মানুষ হিসেবে গড়ে তোলতে মায়েদের প্রতি সঠিক দায়িত্ব পালন করার আহবান জানান।
অনুষ্ঠানের প্রথমেই প্রধান ও বিশেষ অতিথি দম্পতিকে ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানানো হয় বিদ্যালয় ও গ্রামবাসীর পক্ষ থেকে।
কয়ের উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমান ভূইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (চুয়াডাঙ্গা) এর উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী ও প্রকৌশলী কবির হাসান মিঠু। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার মো. আবুল হোসেন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হালিম ভূইয়া, কয়ের উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মোশাররফ হোসেন ভূইয়া, প্রমুখ।
অনুষ্ঠানের ২য় পর্বে ৮৫ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে ২০১৭-২০২১ পর্যন্ত নগদ টাকা ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, কয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব মোল্যা এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক পরিমল মজুমদার।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited