চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঠাকুরগাঁওয়ে বস্তা বন্দি মাদ্রাসার ছাত্রী সকালে যে ভাবে উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বস্তা বন্দি মাদ্রাসার ছাত্রী সকালে যে ভাবে উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:০২ পিএম, ২০২২-০৭-২৩

ঠাকুরগাঁওয়ে বস্তা বন্দি মাদ্রাসার ছাত্রী সকালে যে ভাবে উদ্ধার

মাহাবুব রহমান বিপ্লব,ব্যুরো প্রধান রংপুর ঃ ঠাকুরগাও জেলায় বস্তা বন্দি অবস্থায় টাঙ্গন নদীর ব্রিজের নিচ থেকে মাহফুজা খাতুন (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে এলাকাবাসী। ২১ জুলাই বৃহস্পতিবার সকাল ৭ টা ২০ মিনিটে পৌরশহরের টাঙন নদীর ব্রিজের নিচ থেকে বস্তা বন্দি অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধারকৃত মাহফুজা খাতুন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের ক্বারী মোস্তফা কামালের মেয়ে৷ মাহফুজা খাতুন ঠাকুরগাঁও পৌরশহরের খাতুনে জান্নাত কামরুন্মেছা কাওমী মহিলা মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করতেন। খালপাড়ার বাসিন্দা জয় মহন্ত অলক বলেন, নদীর নিচে বস্তা পরে থাকা অবস্থায় আমাকে একজন কল দেন। আমি এসে দেখি টাঙ্গন ব্রিজের নিচে পরে আছে৷ আমরা প্রথম দেখায় মনে করলাম মারা গেছে। বস্তা বন্দি এটি লাশ৷ পরে আমি ছবি তোলার জন্য একটু কাছে গিয়ে দেখি বস্তাটি নরে উঠলো। তাৎক্ষণিক ভাবে আমি স্থানীয়দের বস্তাটি খুলতে বললাম। বস্তা খোলার পর দেখা যায়, সে বেঁচে আছে। পরে তৎক্ষণাকে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়। মাহফুজা খাতুনের বড় বোনের সাথে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে জানান, আমার বোন টাঙন নদীর পাশে এক মাদরাসায় পড়াশোনা করতো। ঘটনা কি ঘটেছে আমরা জানিনা। আমরা ঠাকুরগাঁওয়ে যাচ্ছি। খাতুনে জান্নাত কামরুন্মেছা কাওমী মহিলা মাদরাসার মুহতামিম হযরত আলী বলেন, স্বাভাবিক নিয়মের মত রাত ১১ টায় সবাই ঘুমিয়ে পরে৷ পরে ফজরের সময় তাকে রুমে দেখতে না পেয়ে তার সহপাঠিরা তাকে খোঁজাখুজি করে৷ তার অভিভাবকদের খবর দেওয়া হয়৷ তারপর পাশেই টাঙন নদীর ব্রিজের নিচে বস্তা বন্দি অবস্থায় তাকে দেখা গেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন সাংবাদিকদেরকে বলেন, মাহফুজা শহরের একটি মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করেন৷ মেয়েটির সাবেক স্বামী তার দলবল নিয়ে রাত আনুমানিক ২-৩ টার দিকে মেয়েটিকে কৌশলে মাদরাসা থেকে বের করে নিয়ে আসেন৷ পরে নির্যাতন করে তাকে বস্তা বন্দি করে টাঙন নদীর ব্রিজের নিচে ফেলে রাখে। পরে সকালে খবর পেয়ে তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর