শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩২ পিএম, ২০২২-০৭-২৪
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় সফল মৎস্যচাষীদের সম্মাননা প্রদান, মূল্যায়ন, নদীতে মাছের পোনা অবমুক্তকরণ, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বেলা এগারোটায় প্রধান অতিথি সংসদ সদস্য সেলিমা আহমাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বেধন করেন।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তনে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আ. হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন ও থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, মৎস্য চাষী ও ভাষানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেক সরকার, শ্রীধাম প্রমুখ। উপজেলার সফল মৎস্যচাষী হিসেবে শ্রীধাম, মো. সাদেক সরকার, মফিজুল ইসলাম গণি ও মো. জাহাঙ্গীর আলম মোল্লাকে সম্মাননা সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited