শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪১ পিএম, ২০২২-০৭-২৬
ইসমাঈল হোসেন,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের বদলীজনিত বিদায় সংবর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ আসাদুল ইসলামকে বরণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে থানা অডিটোরিয়ামে আখাউড়া থানার পুলিশের আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আখাউড়া থানার উপপরিদর্শক মোঃ ছালেকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কসবা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান, দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন, মোগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ মতিন ও ধরখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাফিকুল ইসলাম সাফিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আখাউড়া থানায় ২০২১ সালের ১৬ই মার্চ যোগ দান করেন। থানার দায়িত্ব নেয়ার পর থেকেই পাল্টে ফেলেন আখাউড়া থানার পরিবেশ। যোগদানের পর থেকেই তার কর্মদক্ষতায় তিনি জায়গা করে নেয় সাধারণ মানুষের হৃদয়ে। থানাকে শতভাগ দালালমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। আখাউড়া থানায় দায়িত্বে থাকা অবস্থায় তিনি মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানে ছিলেন। পাশাপাশি থানার বিভিন্ন কাজে স্থানীয় পর্যায়ে প্রশংসায় ভাসছেন। প্রসঙ্গত অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানকে সম্প্রতি জনস্বার্থে বরিশাল রেঞ্জে বদলী করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited