চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শাহজাদপুরে বিয়ে না করানোয় যুবকের আত্মহত্যা 

শাহজাদপুরে বিয়ে না করানোয় যুবকের আত্মহত্যা 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৫৭ পিএম, ২০২২-০৮-০৬

শাহজাদপুরে বিয়ে না করানোয় যুবকের আত্মহত্যা 

এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে  পরিবারে বারবার তাগাদা দিয়েও পছন্দ করা মেয়ের সাথে বিয়ে না করানোয় নিজের শয়নকক্ষে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাওইকোলা গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে কোন এক সময় নিজের শয়নকক্ষে আত্মহত্যা করে বলে জানা গেছে। নিহত যুবক আরিফুল ইসলাম (২০) উপজেলার বাওইকোলা গ্রামের মোঃ মিজানুর রহমানের পুত্র। শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, "এসএসসি পাস করার পর পরিবারের অস্বচ্ছলতা দূর করতে আরিফ অটো ভ্যান চালানো শুরু করে। বেশ কিছুদিন যাবৎ সে তার পছন্দের একটি মেয়েকে বিয়ের কথা বলছে। কিন্তু পারিবার থেকে তাকে বিয়ে করাচ্ছে না। এখন হঠাৎ শুনছি সে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।"

এদিকে আরিফুলের পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই শরিফুল ইসলাম দাবী করেন তার ভাই আরিফুল ইসলামকে পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মঈনুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ঘরের আড়ার সাথে ওড়না ঝুলানো আছে এবং গলায় দাগও রয়েছে। এ থেকে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর