চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

টঙ্গী থেকে নিখোঁজ শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার 

টঙ্গী থেকে নিখোঁজ শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার 

টঙ্গী প্রতিনিধি    |    ০৫:৪২ পিএম, ২০২২-০৮-১৮

টঙ্গী থেকে নিখোঁজ শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার 

আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি বগারটেক এলাকায় প্রাইভেটকারের ভেতর থেকে শিক্ষক দম্পতির মৃতদেহ উদ্ধারের ঘটনাটি পরিকল্পিত হত্যাকা- বলে দাবি করছেন তাদের স্বজনরা। আজ বৃহস্পতিবার ভোরে জেলার নিমতলী হায়দ্রাবাদ ব্রিজ এলাকায় প্রাইভেট কারের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করে গাছা থানা পুলিশ। নিহতরা হলেন- শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন ও তা স্ত্রী আমজাদ আলী সরকার পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মাহমুদা আক্তার জলি। তাদের শরীরে কোন আঘাত নেই, মোবাইলসহ তাদের ব্যবহৃত কোন কিছু খোয়া যায়নি।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বুধবার বিকেলে স্কুল থেকে প্রধান শিক্ষক জিয়াউর রহমান তার স্ত্রীকে নিয়ে স্কুল থেকে বের হন। সন্ধ্যায় নিহতদের ছেলে মেরাজের সঙ্গে সর্বশেষ তাদের কথা হয়। এর পর থেকে তাদের মোবাইল সংযোগ বন্ধ পাওয়া যায়। রাত গভীর হলেও ওই দম্পতি ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন থানায় ও হাসপাতালে খোঁজ নেন। পরে তাদের নিখোঁজের বিষয়টি গাছা থানায় জানানো হয়। সকালে খোঁজা খুঁজির এক পর্যায়ে গাছা থানার জয় বাংলা সড়কের বগারটেক এলাকায় পরিত্যক্ত অবস্থায় গাড়িটি দেখতে পান স্বজনরা। পরে ওই গাড়ির ভেতরে ড্রাইভিং সিটে জিয়াউর রহমান ও তার পাশে মাহমুদা আক্তার জলিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে ওই দম্পতিকে  উদ্ধার করে প্রথমে তায়রুন নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উত্তরার একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাছা থানায় নিয়ে যায়।
নিহতের ছেলে তৌসিফুর রহমান মেরাজ জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে তিনি বাবা জিয়াউর রহমানের মোবাইল ফোনে কল দেন। তাকে ফোনে না পেয়ে মা'র মোবাইল ফোনে কল দিলে তার মা কিছু সময়ের ভেতর বাসায় আসছেন বলে জানান। কিন্তু রাত গভীর হলেও তারা ফিরে না আসায় তিনি বিষয়টি স্বজনদের জানান এবং বিভিন্ন স্থানে, থানা- হাসপাতালে খোঁজ নেন। ভোরে তিনি চাচাকে নিয়ে জয়বাংলা সড়ক দিয়ে পূবাইল থানায় খোঁজ নিতে যান। পরে বগারটেক এলাকায় তার বাবা জিয়াউর রহমানের ব্যবহৃত প্রাইভেটকার দেখতে পান। এসময় গাড়ির ভেতরে অচেতন অবস্থায় বাবা মাকে পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মেরাজ কান্নাজড়িত কন্ঠে বাবা-মা হত্যাকা-ের ঘটনায় দায়ীদের বিচার দাবি করেন।
নিহতদের স্বজন আব্দুর রশিদ বলেন, জিয়াউর রহমান ও তার স্ত্রীকে গাড়ির ভেতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। কিন্তু তাদের শরীরে কোন আঘাত নেই, মোবাইল সহ তাদের ব্যবহৃত কোন কিছু খোয়া যায়নি। তাই এ ঘটনা দস্যুতা বা ছিনতাই না, এটি পরিকল্পিতভাবে হত্যাকা-।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, মরদেহ উদ্ধার করে গাছা থানায় নিয়ে আসা হয়। তাদের সুরতাহাল সম্পন্ন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুল শিক্ষক দম্পতির মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।
 

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর