শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৮ পিএম, ২০২২-০৮-২৯
ডাঃ এম এ মান্নান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত আবু হানিফ ওরফে হানিফ দর্জির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৮ আগস্ট) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আবু হানিফ কুমারখালী উপজেলার হাবাসপুর বাসিন্দা।
কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসলি (পিপি) অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর আবু হানিফ ওরফে হানিফ দর্জির দোকানের সামনে শিশুটি গেলে তাকে পুতুলের জামা বানিয়ে দেওয়ার নাম করে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করা হয়। হানিফ ধর্ষণের ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয় দেখায়। বাড়ি ফিরে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি খুলে বললে তার মা অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করে।
অনুপ কুমার নন্দী আরও বলেন, পরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে কুমারখালী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা কুমারখালী থানার এসআই মাসুদুর রহমান আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বিচারকার্য শেষে আদালত রোববার রায় ঘোষণা করেন। জরিমানার এক লাখ টাকা ভুক্তভোগী শিশুর ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে বলেও রায়ে আদালত উল্লেখ করেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited