শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪১ পিএম, ২০২২-০৯-০১
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ব্যাপক কর্মসুচি পালিত হয়েছে।বৃহস্পতিবার (০১সেপ্টেম্বর) ভোর ৬টায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,সকাল দশ টায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল সাড়ে দশ টায় ইবি রোডস্থ ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু, মকবুল হোসেন চৌধুরী, গাজী আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, শ্রী অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, মুন্সি জাহেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, জেলা যুব দলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ জেলা বিএনপির আওতাধীন ১৮ ইউনিটের বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited