শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:০২ এএম, ২০২২-০৯-২১
শোয়েব হোসেন -- বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার এসআই মেহেদির বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার। ১৮ সেপ্টেম্বর এ অভিযোগ দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। লিখিত অভিযোগে তারা মেহেদীর বিরুদ্ধে শ্লীলতাহানিকর মন্তব্য, অসদাচরণ ও লাঞ্চিত করার এবং উদ্দেশ্যমূলকভাবে নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা দায়েরের কথা উল্লেখ করেন। আসামী ও ভুক্তভোগী ফাইজুল হক মনার বোন শাহনাজ আক্তার বলেন ' আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।আমার পিতা মৃত বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাবুল।আমরা পশ্চিম বগুড়া রোডেই বড় হয়েছি।১৬ তারিখ রাত আনুমানিক ৯.৩০ টার দিকে কোতয়ালী থানার এস.আই. মেহেদী আমার বড় ভাই ফাইজুল হক মনাকে আমাদের বাসার সামনে মারধর করে গ্রেফতার করে। আমি আমার মা ও আমার বোন মারধরের কারন জিজ্ঞেস করলে সে প্রথমে বলে তোমার ভাই মোটরসাইকেল চুরি করেছে। পরে জানতে পারি আমাদের এলাকার রানা ওরফে কইতর রানার মোটর সাইকেলে মাদক পাওয়া গেছে, সে মামলায় চালান দিয়েছে পুলিশ। এর আগে রানা ওরফে কইতর রানা আমার ভাইকে ফোন করে বলে যে আইকন ফার্নিচারের সামনে আমার মোটর সাইকেল টি রাখা আছে আমি দূরে অবস্থান করায় তুমি মটর সাইকেলটি তোমার বাসার সামনে এনে রাখো।কথপোকথনের পরে আমার ভাইয়ের অপরাধ বুঝতে পারি যে, মোটর সাইকেল টি আমাদের বাসার গলির সামনে ঠেলে এনে রাখে এই তার অপরাধ।অথচ, মোটর সাইকেল রাখার কিছুক্ষন পরে সে সামনে বের হলে দেখে যে মোটর সাইকেলটি আগে যেখানে রাখা ছিল ঐখানে মানুষের ভিড়, সে ভিড়ের ভিতরে গেলে সেখানে দেখে পুলিশ এবং রানার মধ্যে মোটর সাইকেল নিয়ে তর্কবিতর্ক চলছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ আমার ভাইকে গ্রেফতার করে ও চড় থাপ্পড় মারতে মারতে বলে যে সে নাকি রানার মোটর সাইকেল টি চুরি করেছে!কিন্তু, আমার ভাই ফাইজুল হক মনা রানার কথা অনুযায়ীই তার মোটর সাইকেলটি আমাদের বাসার সামনে এনে রেখেছিল।মোটর সাইকেলের ভিতরে কি আছে তাও সে জানে না। আমার ভাইয়ের কাছে তারা কিছুই পায়নি। তারপরও এস.আই. মেহেদী আমার ভাইয়ের হাতে হ্যান্ডকাপ পড়িয়ে মোটর সাইকেল চোর বলে মারতে থাকে এবং থানায় নেওয়ার চেষ্টা করে। আমরা বাঁধা দিলে আমাদের সাথেও খারাপ আচরণ করে। আমার মামিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমাকে বলে তুই ইয়াবার ব্যবসা করো। তোদের আচরণ দেহ ব্যবসায়ীদের মত। তোরা দেহ ব্যবসায়ী। আমরা তার আচরণে অবাক হয়ে যাই।আরও তো পুলিশ সদস্য ছিল, তারা এরকম আচরণ করে নাই। এলাকার সবাই তার এই আচরণের প্রতিবাদ করলে এবং আমার বড় ভাইকে নিতে বাঁধা প্রদান করলে সে থানার ওসি স্যার, এসি স্যার কে এনে আমার ভাইকে থানায় নিয়ে যায়। মোটর সাইকেলের মালিক রানা ভাই বারবার আমার ভাইকে নির্দোষ বলে দাবি করে এবং ও কিছু জানে না বললেও তাকে মারধর, গালাগালি করে এবং আমাদের সাথে কুকুরের সাথে মানুষ যে আচরণ করে সেভাবে আচরণ করেছে।আমরা মুক্তিযোদ্ধার সন্তান।মেহেদি তারপরও বলেছে আমি নাকি ইয়াবা ব্যাবসায়ী, দেহ ব্যাবসায়ী। আমরা তার এহেন আচরণের বিচার চাই। আমাদের এলাকার এক ছোট ভাই আফজাল হোসেন মঈন আমাদের সাথে এই ব্যাবহার করায় প্রতিবাদ করলে তাকেও ০৩ নম্বর আসামী করে গ্রেফতার করে মামলা দায়ের করে। এছাড়াও শামীম নামের একটি ছেলেকে উক্ত মাদক মামলার ১নং আসামী রানার সাথে একই সাথে গাঁজা সহ গ্রেফতার করলেও তাকে মামলার আসামী করা হয়নি। আমার ভাইয়ের কাছে কিছু না পেয়েও অন্যায়ভাবে তাকে ইয়াবা মামলা দিয়ে চালান দিয়েছে। আমরা মুক্তিযোদ্ধা পরিবার, আমরা আওয়ামী লীগ পরিবার, আমাদের সাথে কি করে এরকম আচরণ করে! নারীদের সাথে কোন পুলিশ সদস্য এরকম আচরণ করতে পারে তা আমাদের জানা ছিল না। আমরা মুক্তিযোদ্ধার ইয়াতিম সন্তান হিসাবে উপযুক্ত সুষ্ঠু বিচার চাই। স্থানীয়দের দাবী, মনা বছর পাচঁ আগে অন্ধকার পথ ছেড়েছেন।তাকে পুলিশ আক্রোশ বশত ধরেছে।আসলে কইতর রানাই মূল মাদক কারবারি। এস. আই. মেহেদী হাসান এর মোবাইল নাম্বারে ও হোয়াটসঅ্যাপে একাধিক বার কল দিলেও সে কল রিসিভ করেনি বিধায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited