শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:১৮ পিএম, ২০২২-০৯-২২
আশরাফুল আলম আইয়ুব: গাজীপুরের কালীগঞ্জে ফ্ল্যাট বাসায় থেকে অজ্ঞাত পুরুষ খ্রীস্টান ধর্মাবলম্বি এক ব্যক্তির (৫৫) অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান। এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার নাগরী ইউনিয়নের মধ্য পানজোড়া গ্রামের আরমান কাজীর বাড়ী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বেলা ১১টা পর্যন্ত পুলিশ ওই মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি।
ওসি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের সঠিক পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ওসি আরো বলেন, বাড়ির মালিক আরমান কাজী ও এক নারীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় পুলিশ। তবে তাদের কাছ থেকে কোনো তথ্য পাননি বলে জানান ওসি।
নাগরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান বলেন, নাগরী ইউনিয়নের মধ্য পানজোড়া গ্রামের আরমান কাজীর বাড়িতে ভাই—বোন পরিচয়ে বাসা ভাড়া নিয়ে প্রায় ৫ মাস যাবত বসবাস করে আসছে খ্রীস্টান ধর্মাবলম্বি পঞ্চাশোর্ধ নারী ও পুরুষ। ওই বাড়ীর তৃতীয় তলার উত্তর পাশের তিন কক্ষ বিশিষ্ট ফ্ল্যাট ভাড়া নিয়ে আলাদা আলাদা কক্ষে বসবাস করতো তারা। দিনের বেশিরভাগ সময় বাসার মধ্যেই অবস্থান করতো তারা। ওই ভবনের অন্যান্য ভাড়াটিয়ারা মালিককে জানায় গত দুইদিন যাবত তৃতীয় তলার উত্তর পাশের ফ্ল্যাটের দরজা বন্ধ রয়েছে। পরে বাড়ীর মালিক আরমান কাজী বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আমাকে (ইউপি সদস্য) বিষয়টি মুঠোফোনে জানান। খবর পেয়ে কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়িতে অবগত করি। পরে ফাঁড়ির ইনচার্জ উপ—পরিদর্শক (এসআই) মধূসুদন পান্ডে বিকেল সাড়ে ৪টায় ইউপি সদস্যর উপস্থিতিতে ওই বাড়ির দরজায় নক করলে দরজা খুলে যায়। ঘরে প্রবশে করে তারা মেঝের মাঝখানে অগ্নিদগ্ধ লাশ পড়ে থাকতে দেখে। লাশের পাশেই একটি গ্যাস সিলিন্ডার থেকে চুলায় থাকা সংযোগ লাইনের পাইপ আগুনে পোড়া ছিল। পাশের কক্ষের নারীর পাসপোর্টের তথ্য জানা গেছে নিহত ব্যাক্তি রাজধানীর তেজগাঁও (ফার্মগেট) এলাকার বাসিন্দা।
তিনি আরো জানান, ওই কক্ষের ভেতরে কোন আসবাবপত্রসহ অন্য কিছু ছিল না। পাশের অন্য দুই কক্ষেও তেমন কোন আসবাবপত্র চোখে পড়েনি। তবে পাশের কক্ষে থাকা নারী নিহত ব্যাক্তিকে চিনে না বলে পুলিশের কাছে স্বীকার করে। ওই নারীর অসংলগ্ন কথাবার্তায় কোনো কিছু বুঝা যায়নি। বাড়ির মালিক তাদের পরিচয় জানাতে না পারলেও ভাই—বোন পরিচয়ে তারা বাসা বাসা ভাড়া নিয়েছে বলে জানান। কিন্তু ওই নারী বিষয়টি অস্বীকার করে বলেন নিহত ব্যক্তিকে তিনি চেনেন না। বরং তিনি জানান, তারা এক সঙ্গে নয় একই ফ্ল্যাটের আলাদা কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited