শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:০৪ পিএম, ২০২২-১০-১৭
ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড (আখাউড়া উপজেলা) থেকে সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম সদস্য নির্বাচিত হয়েছেন। উটপাখি প্রতীকে তিনি পেয়েছেন ৪০ ভোট। মোঃ সাইফুল ইসলাম বাংলা টিভি ও আমার সংবাদ'র আখাউড়া প্রতিনিধি ও টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি। সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও প্রাণী সম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, সাধারণ সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর প্রার্থীরা হলেন আতাউর রহমান নাজিম (হাতি প্রতীক) ৩৮ ভোট, মোহাম্মদ আলী (তালা) ১ ভোট, খন্দকার মোস্তাক আহমেদ (অটো রিক্সা) ১ ভোট এবং মোঃ ইয়াছিন (টিউবওয়েল) শূণ্য ভোট পেয়েছেন।
এর আগে সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্রে তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। ইভিএম মেশিনে ভোগ গ্রহণ করা হয়। ভোটারের পরিচয় নিশ্চিত হয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া। মোবাইল ফোন বা অন্য কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে বুথে প্রবেশ করতে দেওয়া হয়নি। আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ, আনসার সদস্য মোতায়েন ছিল। দুজন ম্যাজিস্ট্রেট সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।
এদিকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আল মামুন সরকার (আনারস) প্রতীকে ভোট পেয়েছেন ৬৮টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী সফিকুল ইসলাম পেয়েছেন ১২ ভোট।
তাছাড়া সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে সনি আক্তার (ফুটবল) প্রতীকে ৪২ ভোট, নুরুন্নাহার বেগম (মাইক) ৩০ ভোট, মাহমুদা আক্তার (বই) ৬ ভোট এবং মোছেনা বেগম (দোয়াত কলম) ২ ভোট পেয়েছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited