শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৭ পিএম, ২০২২-১০-৩১
আলম খান, শিবপুর (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদী জেলা শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন টিসিবি পণ্য নিয়ে চলছে তুঘলকী কারবার। অত্র ইউনিয়নের সাধারন মানুষের অসহায়ত্বের সুযোগে পণ্য নিয়ে যাচ্ছে চিহ্নিত রাঘব বোয়ালেরা। চায়ের দোকান থেকে পাড়া,মহল্লায় চেয়ারম্যান বিরুদ্ধে আলোচনা সমালোচনার ঝড় বইছে।
সংশ্লিষ্ট বিষয়ে জানতে চাইলে ৪,৫ ৬ ওর্য়াডের মহিলা সংরক্ষিত ইউপি সদস্য হাসিনা জানান, তৃতীয় ধাপে যখন আমি পরিষদে আসি, দেখতে পাই মোট ৬৮১ কার্ডধারী মধ্যে আনুমানিক ২৫০ লোক টিসিবি পণ্য পায়। বাকিদের পণ্য না দিয়ে ট্রাক লাপাত্তা। অথচ তালিকা অনুযায়ী ৩টি ওর্য়াডে ৪০-৮০ টিসিবি কার্ডধারী টিসিবি পণ্য পেত। এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন যারা মহিলা ইউপি সদস্য তাদের ১৫ টি টিসিবি পণ্যের কার্ড দিচ্ছেন। সাবেক মহিলা ইউপি সদস্যদের কার্ড সুবিধাবাদীদের কাছে জিন্মি, কার্ডে নাম একজনের ছবি আরেকজনের, কলা বেপারী সোলমান নিজে নামে, স্ত্রী নামে সব মিলিয়ে ৪টি টিসিবি কার্ড পায়, একই বাড়িতে ৪ জন। সোলেমান টিসিপি কার্ড দেখায় যেটি নাম একজনের, ছবি আরেকজনের। ইউপি সদস্য মানিক মিয়া কে জিজ্ঞেস করলে আপনার ওর্য়াডে কতজন টিসিবি পণ্য কার্ডধারী আছেন, তিনি জানান সেটি আমার বাড়িতে লেখা আছে, তৃতীয় ধাপে টিসিবি পণ্য দেওয়ার সময় আপনি কোথায় ছিলেন, তিনি আমার পুত্রবধু কে আনতে আরিচা ঘাটে যাই তারপর তৃতীয় ধাপে টিসিবি পণ্য সরবরাহ ক্ষেত্রে আপনি কি জানেন তিনি জানান টিসিবি পণ্য চেয়ারম্যান সাহেব নাকি আত্মাসাৎ করেছে।
মাননীয় প্রধানমন্ত্রী নিজ তহবিল থেকে করোনাকালীন সময়ে দুঃস্থ সাধারন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। সে তালিকা অনুযায়ী সরকার ভর্তুকি দিয়ে টেডিংকর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি পণ্য অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা শুরু করেন। মাননীয় প্রধানমন্ত্রী নগদ অর্থ,করোনাকালীন খাদ্য সামগ্রী বিতরন অব্যহত রাখেন। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ অমান্য করে টিসিবি পণ্য রাঘব বোয়ালদের মাধ্যমে গায়েব হয়ে যাচ্ছে। এলাকাবাসী জানায় সঠিক তদন্ত হলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited