শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৩৫ পিএম, ২০২২-১০-৩১
আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের পবিত্র মক্কায় একটি সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (২৬) নামে এক রেমিট্যান্স যোদ্ধা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর আলম (২৬) ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের দক্ষিণ চর সাহাভিকারী গ্রামের মো:ইলিয়াছ ও আতরের নেছা দম্পতীর সন্তান।
জানা যায়, জাহাঙ্গীর জেদ্দায় একজনের ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন,চার বছর আগে তিনি সৌদি আরব পাড়ি জমান।শনিবার বিকেলে জেদ্দা শহর থেকে পবিত্র মক্কার দিকে যাচ্ছিল জাহাঙ্গীর।পথিমধ্যে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।পাঁচ ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর আলম ছিলেন সবার ছোট, চার ভাই বিবাহিত। আগামী বছর তার বিয়ে দেবার সকল পরিকল্পনা করেছিল তার পরিবার ও পরিবারের সবচেয়ে ছোট ছেলেকে হারিয়ে শোকে কাতর হয়ে বিলাপ করছে পরিবারের সকলে।
জাহাঙ্গীরের মা আতরের নেছা কান্নাজড়িত কন্ঠে বিলাপ করতে করতে বলেন, ছোট ছেলেটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমাদের,ভেবেছিলাম আগামী বছর ছেলেকে বাংলাদেশে এনে বিয়ে দেব। তার আগেই আমাদের ছেড়ে চলে গেল। এদিকে জাহাঙ্গীরের লাশ পেতে সরকার ও দূতাবাসের সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন শোকাহত পরিবার।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited