শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:২৭ পিএম, ২০২২-১১-০৫
রফিক সভাপতি, নাজমুল সাধারণ সম্পাদক নির্বাচিত
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ তৃনমুল কে সুসংগঠিত করতে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪নভেম্বর) সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুরস্হ আল মাহমুদ এভিনিউ সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু'র বাস ভবনে বিকেল ৫টায় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক শাহাদত হোসেন তালুকদার ঠান্ডু ও পরিচালনা করেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.নাজমুল ইসলাম।
দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান লেবু, জেলা বিএনপির সহ-সভাপতি, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শ্রী অমর কৃষ্ণ দাস প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা,শ্রী অমর কৃষ্ণ দাস, আব্দুল কাদের সেখ, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, খ.ম রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহেদ আলম, লিয়াকত আলী খান, সাব্বির হোসেন ভুঁইয়া সাফী, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশসহ জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ ১০টি ইউনিয়নের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ১০টি ইউনিয়নের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরকার মো.রফিকুল ইসলাম কে সভাপতি,সদর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.নাজমুল ইসলাম
কে সাধারণ সম্পাদক, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একাব্বর হোসেন কে সিনিয়র সহ-সভাপতি,সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফর রহমান ভুইয়া কে সহ-সভাপতি, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক সানোয়ার হোসেন কে সহ-সভাপতি,শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মন্জুর আলম তালুকদার মজ্নু কে সিনিয়র যুগ্ম সম্পাদক, জেলা ছাত্র দল ও জেলা যুব দলের সাবেক নির্বাহী সদস্য জাহিদুর রহমান তারিক কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited