শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৩৪ পিএম, ২০২২-১১-০৫
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার সকালে প্রধান অতিথি কুমিল্লা-২, হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর মেয়র অ্যাড. নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিমা আহমাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মো. সাজ্জাদ হোসেন খান, খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ, সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খন্দকার, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মনির হোসেন সওদাগর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, জয়পুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শেখ ফরিদ প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited