শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৩ পিএম, ২০২২-১১-০৯
মোঃ জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি জবরদখলের পায়তারা এবং ঘর ও সীমানা বেষ্টনী ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গত ৫ নভেম্বর উপজেলার আংগারিয়া ইউনিয়নের পশ্চিম ঝাটরা গ্রামে এ ভাংচুরের ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, আংগারিয়া মৌজার জেএল -৫২ এস এ- ৪৯ নং খতিয়ানের দাগ নং ১২৭সহ ৩ টি দাগে আহম্মদ সিকদার পিতা মৃত্যু মুনিরুদ্দিন সিকদারের কাছ থেকে ১৪ শতাংশ জমি ক্রয় করেন একই গ্রামের মাস্টার মুজাফফর আলী হাওলাদার। যার দলিল নং ৩৩৮৯ তারিখ ২৭/০৭/৬৬ ইং অপর দলিল নং ৫৩২৭ তাং ০১/০৬/৬৭ ইং জমির পরিমাণ ১২ শতাংশ । পরবর্তীতে মুজাফফর আলী হাওলাদারের ওয়ারিশগন উক্ত জমি ভোগদখল করে আসিতেছিল। এবং উক্ত জমিতে সীমানা বেষ্টনী ও একটি টিনের ঘর নির্মাণ করেন। হঠাৎ গত ৫/১১/২২ ইং তারিখ একই এলাকার মোঃ কালাম সরদার পিতা মৃত্যু কাদের সরদারের নের্তৃত্ত্বে ১২/১৩ জনের একটি দল সেই সীমানা বেষ্টনী ও টিনের ঘর ভেঙে ফেলে।
উল্লেখ্য যে, এই জমি নিয়ে মুজাফফর আলী হাওলাদারের নাতি এ এস এম ইউসুফ আলী গত ২৩/৩/২২ ইং তারিখ পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ফৌজদারি কার্য বিধি মোতাবেক একটি মামলা দায়ের করেন। যা এখনও আদালতে চলমান রয়েছে। এছাড়াও বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ মিজান সরদারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ আপোষ মিমাংসার জন্য বহুবার চেস্টা করেছেন। কিন্তু প্রতিপক্ষ কালাম সরদার গং কারো কথা তোয়াক্কা না করে এবং আদালতকে অবমাননা করে গত ৫ নভেম্বর শনিবার এমন ভাংচুরের ঘটনা ঘটায়। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী এএসএম ইউসুফ আলী হাওলাদার।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited