শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:০১ পিএম, ২০২২-১১-১২
মাহমুদুল (মালদ্বীপ প্রতিনিধি) : মালদ্বীপে বিদেশি শ্রমিকদের একটি আবাসস্থলে অগুনে দগ্ধ হয়ে নিহত ২ বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে।
নিহতরা হলেন-টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের জরিফ আলীর মেয়ে আসিয়া বেগম এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের গোলামর ছেলে উজ্জ্বল।
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সোহেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গুরুতর আহত হয় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের রোকন মোল্লা ও রহিমার ছেলে তৈয়ব মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে মালদ্বীপের রাজধানী মালের মাফান্নুর ইস্কান্দার মাগু এলাকায় প্রবাসী কর্মীদের একটি আবাসিক ভবনে এই আগুন লাগে।
দেশটির ফায়ার সার্ভিস জানায়, সেনরোজ নামের ওই ভবনের নিচে গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় সবাই ঘুমিয়ে ছিলেন। ভবনটিতে বেশিরভাগ অভিবাসী নারী শ্রমিকরা থাকতেন।
আগুনে মোট ১১ জন বিদেশি শ্রমিক মারা গেছেন। তাদের মধ্যে ৯ জন ভারতীয় এবং ২ জন বাংলাদেশি|
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited