শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:০২ পিএম, ২০২২-১১-১৪
এনামুল হক,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের পাঁচিল গোয়ালবাড়ী বায়তুল মামু'র জামে মসজিদের উন্নয়ন কল্পে ২২তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩নভেম্বর) বাদ আছর হতে পাঁচিল গোয়ালবাড়ী বায়তুল মামুর জামে মসজিদের উন্নয়ন কল্পে ২২তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন, অত্র এলাকার বিশিষ্ট মুরুব্বি, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আমিনুল ইসলাম।
পরিচালনা করেন, দৈনিক আমাদের বাংলা'র সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক শেখ মোঃ এনামুল হক ও নিউ এরা কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক এস এম মশাররফ হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশীদুল হাসান রশিদ মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত কানুনগো ভূমি ও অত্র মসজিদের পৃষ্ঠপোষক তোজাম্মেল হক সার্ভেয়ার ও খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন সেখ, সাবেক সভাপতি গাজী আব্দুল খালেক,খোকশাবাড়ী ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি গাজী শাহ আলম মাস্টার,রেজাউল করিম মুন্সি, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন,খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ,অত্র মসজিদের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মাসুদুর রহমান মজ্নু প্রমুখ।
প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বগুড়া জহুরুল নগর মদিনা জামে মসজিদের খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মোফাচ্ছির কোরআন আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল মাজেদ আনসারী।
দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর কোনাবাড়ী আমবাগ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ হেলাল উদ্দিন নুরী।
তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পাঁচিল গোয়ালবাড়ী বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মুফতি ইসমাইল হোসেন সিরাজী।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited