চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত গ্রেফতার

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি    |    ০৬:০০ পিএম, ২০২২-১১-১৭

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত গ্রেফতার

আব্দুস সবুর খান, টঙ্গী ঃ টঙ্গী ও গাছা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বুধবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে রাম দা, চাকু ও কাটারসহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
টঙ্গীতে গ্রেফতারকৃতরা হচ্ছে- টঙ্গী পূর্ব থানার আমতলী কেরানীরটেক এলাকার শাকিলুর রহমান শাকিল (২৫), ঢাকার দোহার থানার জয়পাড়া আলম বাজার এলাকার মো. ওবিন (২৪), নেত্রকোনা সদরের কুরপাড় এলাকার মো. সাদ্দাম হোসেন (২২), নরসিংদীর মাধবদী থানার আব্দুল্লাহ বাজার এলাকার মো. আজাদ হোসেন (৩৮), নেত্রকোনার পূর্বধলা থানার সালদিঘা এলাকার মানিক মিয়া (২৪) এবং টঙ্গী পূর্ব থানার মাছিমপুর এলাকার মো. ফয়সাল (২৫)।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) চৌধুরী মো. তানভীর জানান, বুধবার মধ্যরাতে ডাকাতির প্রস্তুতির নিচ্ছে এমন খবর পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি রামদা, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি চাপাতি, ২টি চাকু ও ১টি লোহার তৈরি কাটার উদ্ধার করা হয়।
অপরদিকে, একই রাতে গাজীপুর মহানগরের গাছা থানাধীন জাজর বাইপাস রোডের ভাই ভাই অটো সার্ভিসিং সেন্টারের পিছনে একদল ডাকাত মহাসড়কে ডাকাতি করার জন্য অবস্থান করার খবর পেয়ে সেখানে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় মো. শফিকুল ইসলাম (৪২), শাহ জাহান (৪৫), বকুল (৪৮) ও নয়ন মিয়া (৩৩) নামের চার ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজ থেকে দুইটি ছোরা, একটি চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে স্টেশন রোড থেকে মাছিমপুর মিলগেটসহ টঙ্গী বাজারগামী ময়মনসিংহ ও ঢাকাগামী মহাসড়কে পথচারীদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিত। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রিটেলেড নিউজ

লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত


অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত


বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত


জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: ​সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেব...বিস্তারিত


সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত


সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর